Tamim Iqbal: তামিমের অবসর, বিশ্বকাপের বছরে নতুন নেতা খুঁজতে হবে বাংলাদেশকে

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম ইকবাল। বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করে তামিম বিদায় জানিয়ে জানালেন সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেটকে। গত বছর ১৬ জুলাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন ৩৪ বছর বয়সী তামিম। এবার ওয়ানডে ও টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ওপেনার।

তামিম

২০০৭ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় তামিমের। ১৫ বছরের ক্রিকেট কেরিয়ারে ৭০টি টেস্ট, ২৮১টি ওডিআই এবং ৭৮টি টি-২০ ম্যাচ খেলেছেন। তামিম অবসর নেওয়ায় বিশ্বকাপের আগে নতুন অধিনায়ক খুঁজতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

আফগানিস্তানের কাছে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে হারের পরের দিনই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন তামিম ইকবাল। অবসরের ঘোষণা করতে গিয়ে নিজের আবেগকে ধরে রাখতে পারেননি তামিম। জাতীয় দলের জার্সিকে বিদায় জানানোর সময় কেঁদে ফেলেন বাংলাদেশের তারকা ব্যাটসম্যান।

তামিমের ফিটনেস এবং খেলা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। পিঠ, হ্যামস্ট্রিং ইনজুরি তঁাকে বারবার ভোগাচ্ছিল দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে। প্রতিটি সিরিজ আসলেই কোনো না কোনো সমস্যা দেখা দিচ্ছিল তাঁর। কিন্তু, কী কারণে তামিম অবসরের সিদ্ধান্ত গ্রহণ করলেন, সেটা এখনও স্পষ্ট নয়। তবে সূত্রের খবর, বাংলাদেশ ক্রিকেট দলের কোচ চান্ডিকা হাতুরুসিংহে এবং বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হোসেনের সঙ্গে সমস্যার কারণেই তিনি এই সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়েছে। শোনা যাচ্ছে, তামিমের এই আচমকা সিদ্ধান্তে নাজমুল মারাত্মক অসন্তষ্ট হয়েছে‌ন।

তামিম

বিদায়ের কথা জানালেও কেন হঠাৎ অবসর নিলেন, তার কোনও কারণ জানাননি তামিম।
বৃহস্পতিবার সংবাদিক সম্মেলনে অশ্রুসজল চোখে তামিম বলেছেন, 'আফগানিস্তানের বিপক্ষে গতকালের ম্যাচটিই ছিল আমার আন্তর্জাতিক কেরিয়ারে শেষ ম্যাচ। এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছি। সিদ্ধান্তটি হঠাত করেই নিয়েছি। অনেক দিন ধরেই আমি এটা নিয়ে ভাবছি। পরিবারের সঙ্গে কথাও বলেছি এটা নিয়ে।'

একইসঙ্গে তিনি উল্লেখ করেছেন, 'আমি সমস্ত সতীর্থ, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কর্তা, পরিবার-পরিজন ও তাঁদের সকলকে ধন্যবাদ জানাতে চাই, যারা এতবছরের যাত্রাপথে আমার সঙ্গে থেকেছেন, সমর্থন প্রদান করেছেন। আমার উপর তাঁদের আস্থা অটুট ছিল। আমি সমর্থকদেরও ধন্যবাদ জানাতে চাই।

তামিম

আগামী অক্টোবর-নভেম্বর মাসে ভারতের মাটিতে ওডিআই বিশ্বকাপ। তার ঠিক মাস তিনেক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাত্ অবসর ঘোষণা করলেন বাংলাদেশের ওডিআই ক্যাপ্টেন তামিম ইকবাল। ফলে কিছুটা সমস্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর আগে ২০২২ সালের জুলাইয়ে আকস্মিক ফেসবুক পোস্ট দিয়ে আন্তর্জাতিক টি-২০ থেকে বিদায় নিয়েছিলেন তামিম।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+