বিজয় হাজারে ট্রফি : পারল না বাংলা, কার্তিকের শতরানে চ্যাম্পিয়ন তামিলনাড়ু
বিজয় হাজারে ট্রফির ফাইনালে বাংলাকে হারিয়ে দিল তামিলনাড়ু। অসাধারণ শতরান করলেন উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক। তাঁর শতরানের দৌলতে ৩৭ রানে ফাইনাল জিতে পঞ্চমবার ট্রফি ঘরে তুলল তামিলনাড়ু।
নয়াদিল্লি, ২০ মার্চ : বিজয় হাজারে ট্রফির ফাইনালে বাংলাকে হারিয়ে দিল তামিলনাড়ু। অসাধারণ শতরান করলেন উইকেটকিপার ব্যাটসম্যান দীনেশ কার্তিক। তাঁর শতরানের দৌলতে ৩৭ রানে ফাইনাল জিতে পঞ্চমবার ট্রফি ঘরে তুলল তামিলনাড়ু।
৫০ ওভারের এই টুর্নামেন্টে প্রথমে ব্যাট করে ২১৭ রান তুলেছিল কার্তিকের দল। তবে জবাবে বাংলা ব্যাট করতে নেমে বিশেষ সুবিধা করতে পারেনি। তামিলনাড়ুর জোরে বোলাররা প্রথম পাঁচ ওভারের মধ্যেই তুলে নেন অভিমন্যু ঈশ্বরণ (১ রান) ও অগ্নিভ পানকে (০ রান)। তখন বাংলার রান মাত্র ৪। এরপর প্রথম দশ ওভার দারুণ আঁটোসাঁটো বোলিং করে তামিলরা।

বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি (৩২ রান) ও শ্রীবৎস গোস্বামী (২৩ রান) দলকে টেনে তোলার চেষ্টা করেছিলেন, তবে পারেননি। মাঝে সুদীপ চট্টোপাধ্যায় (৫৮ রান) অনুষ্টুপ মজুমদারের (২৪ রান) সঙ্গে মিলে ভালো পার্টনারশিপ গড়ে তোলেন। তবে সেটাও যথেষ্ট ছিল না। সবমিলিয়ে বাংলা ৪৬ ওভারে মাত্র ১৮০ রানে শেষ হয়ে যায়।
এদিন তামিলনাড়ুর সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান কার্তিক নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাচ্র ১২০ বলে ১১২ রানের অনবদ্য ইনিংস খেলে যান। বাংলার হয়ে মহম্মদ শামি (২৬ রানে ৪ উইকেট) ও অশোক দিন্দা (৩৬ রানে ৩ উইকেট) দারুণ বল করলেও ব্যাটসম্যানরা বাংলাকে ট্রফি জেতাতে ব্যর্থ হলেন।












Click it and Unblock the Notifications