বিজয় হাজারে’তে লজ্জার হার বাংলা’র

বিজয় হাজারে ট্রফি'তে তৃতীয় ম্যাচে হার বাংলার। তামিডনাড়ুর বিরুদ্ধে ১৪৬ রানে হারল অরুণ লালের দল। শনিবার প্রথমে টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়।

বিজয় হাজারে’তে লজ্জার হার বাংলা’র

হালকা করে কাটা ঘাসের পিচে পেসারদের উপর ভরসা করেছিলেন সুদীপ। পরিকল্পনা মাফিক আকাশদ্বীপ-মুকেশ কুমার'রা নিজেদের নামের প্রতি সুবিচার করলেও শক্তিশালী তামিলনাড়ুর ব্যাটিংলাইন'কে কম রানে আটকানোর রশদ ছিল না বাংলার বোলারদের। শুরুর দিকে পর পর তামিলনাড়ুর তিন উইকেট তুলে নিলেও ম্যাচের রাশ নিজেদের হাতে নিতে পারেনি বাংলা।

বাবা ইন্দ্রজিৎ এবং দীনেশ কার্তিকের দাপুটে পারফরম্যান্সে শুরুর ধাক্কা কাটিয়ে বড় রানের দিকে অগ্রসর হয় তামিল দলটি। দীনেশ কার্তিকের ব্যাট থেকে আসে ৮৭ রানের ইনিংস। বাবা ইন্দ্রজিৎ প্যাভিলিয়নে ফেরেন ৬৪ রানে। সেট ব্যাটসম্যান আউট হলেও রানের গতিতে রাশ পড়েনি। জগথ্থিসন কৌশিকের ৫০ রান এবং লোয়ার মিডল অর্ডারে শাহরুখ খানের ১২ বলে ৩২ রানের ক্যামিও-এর উপর ভর করে ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৯৫ রান তোলে তামিলনাড়ু। বাংলার সফল দুই বোলার মুকেশ কুমার এবং আকাশদ্বীর তিনটি করে উইকেট পেয়েছেন। অবশিষ্ট দু'টি উইকেট ভাগ করে নিয়েছেন শাহবাজ আহমেদ এবং প্রদীপ্ত প্রামানিক।

আধুনিক ক্রিকেটে এই পঞ্চাশ ওভারে ২৯৬ রান তোলা শক্তিশালী ব্যাটিং লাইনআপ বিশিষ্ট কোনও দলের কাছে কঠিন বিষয় নয়। বাংলার ব্যাটসম্যানদের ক্ষমতা ছিল এই রান তোলার। কিন্তু দলের অধিকাংশ ব্যাটসম্যানের অফ ফর্ম ডোবায় বাংলা'কে। রান তাড়া করতে নেমে মাত্র ১ রানে ড্রেসিং রুমে ফিরে বাংলা'কে জোর ধাক্কা দেন শ্রীবৎস গোস্বামী। ফাস্ট ডাউন নামা ঋত্বিক চ্যাটার্জি এবং অভিষেক দাস ধীরে ধীরে দলকে পঞ্চাশ রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন। কিন্তু অভিষেক আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলার ব্যাটিং-এ। ১০০ রান তুলতেই ছয় উইকেট হারায় বাংলা। বাংলার ব্যাটিং অর্ডারে ধস নামানোর নেতৃত্ব দেন তামিলনাড়ু'র রঘুপতি সিলামবারাসন। একাই চারটি উইকেট নেন রঘুপতি।

ঋত্বিক চট্টোপাধ্যায় (১৬), সুদীপ চট্টোপাধ্যায় (১৫), কইফ আহমেদ (১০), শাহবাজ আহমেদ (৫)-এর মতো ঘরোয়া ক্রিকেটের দাপুটে ব্যাটসম্যানরা শুধু ক্রিজে নামা আর প্যাভিলিয়নে ফেরার জন্য যতটা ঘাম ঝড়াতে হয়, ততটুকুই পরিশ্রম করেন। বরং লোয়ার অর্ডারে দক্ষ ব্যাটসম্যান না হওয়া স্বত্ত্বেও সুমন্ত গুপ্ত করেন ২৫ রান এবং ২৮ রান আসে প্রদীপ্ত প্রামানিকের ব্যাট থেকে। রঘুপতি ছাড়া দু'টি উইকেট পান আইপিএল-এ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলা সন্দীপ ওয়ারিয়র। একটি উইকেট পেয়েছেন মনিমরন সিদ্ধার্থ, ওয়াশিংটন সুন্দর এবং সাই সুদর্শন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+