আফগান ক্রিকেট নিয়ে তালিবানদের বড় ঘোষণা, বিশ্বকাপের পর রশিদ খানরা টেস্ট খেলবেন কোথায়?

আফগানিস্তানের দখল নেওয়ার পর শীঘ্রই সরকার গঠনের দিকে এগোচ্ছে তালিবানরা। রশিদ খানদের ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে যে উৎকণ্ঠা ছিল তা কাটতে শুরু করেছে। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ স্থগিত হয়ে গেলেও টি ২০ বিশ্বকাপের পর আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দলকে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার অনুমতি দিয়েছে তালিবানরা।

টি ২০ বিশ্বকাপের পর রশিদ খানরা টেস্ট খেলবেন কোথায়?

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে, ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সুসম্পর্ক বজায় রয়েছে। সে কারণেই সংযুক্ত আরব আমিরশাহীতে টি ২০ বিশ্বকাপ খেলে অস্ট্রেলিয়ায় একটি টেস্ট খেলবে আফগানিস্তান ক্রিকেট দল। এই সফর নিয়ে যাবতীয় ব্যবস্থা করতে অস্ট্রেলিয়া ও তাসমানিয়ার সরকারের সঙ্গে একযোগে কাজ করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। তালিবানদের তরফেও জানানো হয়েছে, বিশ্ব ক্রিকেটে আফগানিস্তানের যে চমকপ্রদ উত্থান ঘটেছে তা অব্যাহত রাখা হবে। ক্রিকেটের কাজকর্ম যেমন চলছে, তেমনটাই চলবে। কোনও হস্তক্ষেপই করবে না তালিবানরা। অর্থাৎ বিশ্বের কাছে নিজেদের ভালো ভাবমূর্তি তুলে ধরতে তালিবানরা ক্রিকেটকেও অন্যতম হাতিয়ার করছে।

টি ২০ বিশ্বকাপের পর রশিদ খানরা টেস্ট খেলবেন কোথায়?

তালিবানরা আফগানিস্তান দখলের পর তাদের এখনও স্বীকৃতি দেয়নি বিশ্বের কোনও দেশ। যদিও তালিবানদের মুখপাত্রের আশ্বাস, আফগানিস্তানের ক্রিকেট দলের খেলা সূচি অনুযায়ী চলবে। তবে আপাতত যে দেশগুলির বিরুদ্ধে খেলা থাকবে সেই দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উপর নির্ভর করবে দুই দেশের ক্রিকেট মাঠে দ্বিপাক্ষিক সিরিজের বিষয়টি। তালিবানদের কালচারাল কমিশনের ডেপুটি হেড আহমাদুল্লাহ ওয়াসিককে উদ্ধৃত করে একটি সংবাদমাধ্যম জানিয়েছে, সব দেশের সঙ্গেই সুসম্পর্ক স্থাপন করতে চায় তালিবানরা। তা হলে আফগানিস্তান ক্রিকেট দল যেমন অস্ট্রেলিয়া যাচ্ছে, তেমনই অন্য কোনও দেশও সিরিজ খেলতে আফগানিস্তানে যেতে পারে। অন্য দেশের সঙ্গে আফগানিস্তানের পুরুষ ক্রিকেট দলের কোনও খেলায় আপত্তি নেই তালিবানদের।

টি ২০ বিশ্বকাপের পর রশিদ খানরা টেস্ট খেলবেন কোথায়?

আপাতত ঠিক রয়েছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচটি হবে হোবার্টে। ২৭ নভেম্বর থেকে। আইসিসি-র কাছ থেকে টেস্ট স্বীকৃতি পাওয়ার পর ২০১৮ সালে বেঙ্গালুরুতে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেছিল আফগানিস্তান। এরপর ২০১৮-২৯ মরশুমে দেরাদুনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় আফগানিস্তান। ২০১৯ সালে আফগানদের দ্বিতীয় টেস্ট জয় বাংলাদেশ সফরে। এরপর লখনউয়ে ২০১৯-২০ মরশুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একটি টেস্ট খেলে আফগান ক্রিকেট দল, সেই টেস্ট জেতে ক্যারিবিয়ানরা। ২০২০-২১ মরশুমে জিম্বাবোয়ে সফরে প্রথম টেস্ট হারলেও দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় আফগানিস্তান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+