Syed Mushtaq Ali Trophy: বরোদার বিরুদ্ধেও পেলেন ২ উইকেট, শামির অস্ট্রেলিয়া যাত্রা আটকে কোথায়? রইল বড় আপডেট

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বুধবার কোয়ার্টার ফাইনালের ম্যাচে বরোদার মুখোমুখি হয়েছে বাংলা। ইদানিং বাংলার ম্যাচ থাকলেও মূল ফোকাসে থাকেন মহম্মদ শামি। তাঁর ফিটনেস থেকে পারফরম্যান্স সবতেই নজর থাকে জাতীয় নির্বাচক থেকে এনসিএ-র বিশেষজ্ঞদের। বরোদার বিরুদ্ধে ম্যাচেও বল হাতে জ্বলে উঠলেন মহম্মদ শামি। প্রথম দিকে উইকেট না পেলেও ডেথ ওভারে অবশ্য ২ উইকেট সংগ্রহ করলেন।

চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলা। কিন্তু নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৭২ রান তুলেছে বরোদা। অন্য ম্যাচের মতোই বরোদার বিরুদ্ধেও উইকেট প্রাপ্তি অব্যাহত রাখলেন শামি। কিন্তু ৪ ওভারে ৪৩ রান খরচ করলেন শামি। নিলেন ২ উইকেট। ফলে অন্য ম্যাচের তুলনায় এই ম্যাচে ততটা কার্য়করী ভূমিকা নিতে পারলেন না বঙ্গ পেসার।

শামি উইকেট পেলেন শেষ দিকে। বরোদার শিবালিক শর্মা এবং অতীত শেঠকে আউট করলেন। তবে এই ম্যাচে অতিরিক্ত কিছুটা রান খরচ করে ফেললেন। ফলে বরোদা স্কোর বোর্ডে রান সংখ্যা বেশি রাখতে সক্ষম হল। শামির খেলার দিকে নজর আছে টিম ম্যানেজমেন্টের। তাঁর অস্ট্রেলিয়া যাত্রা নিয়ে প্রতিদিনই নিত্য নতুন আপেডট পাওয়া যাচ্ছে। ৩৪ বছর বয়সী এই বোলার টেস্ট ম্যাচে লম্বা স্পেল করতে পারবে কিনা। সেটা এখনও নিশ্চিত হয়নি।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শামি টেস্টের বোলিংয়ের ধকল সামলাতে পারবেন কিনা, তা নিয়ে প্রশ্নের এখনও সদুত্তর মেলেনি। ফলে আগামী কয়েকদিনের মধ্যে তঁাকে ডনের দেশে পাঠানোর সম্ভাবনা একেবারেই ক্ষীণ। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে শামি এবং রোহিতের মধ্যে সম্পর্কের ফাটলের বিষয়টি।

একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে শামি এবং রোহিত শর্মার মধ্যে সম্পর্ক ঠিক নেই। শামি প্রতি ম্যাচেই নিজেকে প্রমাণ করছেন, এমনকি উইকেটও পাচ্ছেন। নিজেকে ফিটও বলছেন। কিন্তু দিনের পর দিন রোহিত শামির ফিটনেস নিয়ে প্রশ্ন তুলছেন। বেঙ্গালুরু তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

রিপোর্টে এটাও জানা গিয়েছে, শামি এবং রোহিতের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল। বেঙ্গালুরুতে প্রথম টেস্টের সময় শামি তখন এনসিএতে ছিলেন, তখন তিনি রোহিতের সঙ্গে দেখা করেন। যদিও অ্যাডিলেডে হারের পর রোহিত জানিয়েছেন শামির জন্য দরজা খোলা আছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচেই প্রমাণিত হয়েছে বুমরাহের উপর অতিরিক্ত নির্ভর করার নীতি ভারতীয় দলকে ত্যাগ করতে হবে। আগামী ১৪ ডিসেম্বর থেকে গাব্বায় শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। এরপরও বাকি থাকবে দুই টেস্ট। ফলে শামির সামনে সুযোগ থাকছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+