কোয়ার্টার ফাইনালে ভারত-বাংলাদেশ ম্যাচে থাকবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও!
মেলবোর্ন, ১৫ মার্চ : ভারত ও বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে থাকবেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কীভাবে?
আসলে, আগামী বৃহস্পতিবার মেলবোর্নে কোয়ার্টার ফাইনালের ম্যাচে দুই দেশ যখন একে অপরের বিরুদ্ধে মাঠে নামবে তখন দু'দলের ক্রিকেটাররাই নিজেদের দেশের জাতীয় সঙ্গীত গাইবেন যে দুটোই কবিগুরুর লেখা। এভাবেই বন্দিত হবেন কবিগুরু।

ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের রসায়নটা খুব একটা খারাপ নয়। দুই প্রতিবেশী দেশই একে অপরের বন্ধু বলে সুনাম রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গানও দুই দেশে জাতীয় সঙ্গীতের মর্যাদা পেয়েছে। আমাদের দেশে "জন গণ মন" ও পদ্মাপারে "আমার সোনার বাংলা" গানই খেলতে নামার আগে গেয়ে জেতার শপথ নেবেন ধোনি, কোহলি, শাকিব ও মুশফিকুররা।
এপর্যন্ত বিশ্বকাপে ভারত-বাংলাদেশ ২ টি ম্যাচে মুখোমুখি হয়েছে এবং দুটি দলই একটি করে ম্যাচ জিতেছে। ২০০৭ বিশ্বকাপে বাংলাদেশের কাছে ভারত পরাজিত হয়। ২০১১ সালে বিশ্বকাপে অবশ্য বাংলাদেশকে একতরফাভাবে পরাজিত করে ধোনি বাহিনী।
বৃহস্পতিবার কোন দল নিজেদের জয়ের সংখ্যাটা বাড়িয়ে নিতে পারে সেটাই এখন দেখার।












Click it and Unblock the Notifications