T20 World Cup: টি২০-তে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারী, ফের একবার বিশ্বকাপে ব্রাত্যই থাকলেন চাহাল
টি২০ ক্রিকেটে ভারতীয় দলের সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী। কিন্তু কেরিয়ারে টি২০ বিশ্বকাপে ম্যাচ খেলার স্বপ্ন অধরাই থাকল যজুবেন্দ্র চাহালের। বিশ্বকাপের ফাইনাবল ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে ভারত। রোহিত শর্মার টসের সময়ই জানিয়ে দিলেন সেমিফাইনাল ম্যাচের একাদশ নিয়েই তাঁরা ফাইনা লে খেলতে নামছেন। অর্থ্যাত এবারের বিশ্বকাপেও একটি ম্যাচেও খেলা হল না চাহালের।
যজুবেন্দ্র চাহালের অভিষেক হয়েছে ৮ বছর। এখনও পর্যন্ত, টি২০ ক্রিকেটে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট পেলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে তার খেলা হল না। বিশ্বের অন্যতম সেরা লেগ-স্পিনার হিসাবে বিবেচিত, চলতি বছরের টি২০ বিশ্বকাপেও একটি ম্যাচেও সুযোগ হল না তাঁর। শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের দল ঘোষণার সঙ্গে সঙ্গেই চাহালের খেলার স্বপ্নও বিলীন হয়ে গেল।

ফাইনাল নিয়ে ভারত মোট বিশ্বকাপে ৮ ম্যাচ খেলল। একটি ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়েছে। কিন্তু একটি ম্যাচেও প্রথম একাদশে স্থান হল না চাহালের। কিন্তু বিশ্বকাপ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে চাহালকে খেলানো হয়েছিল। অথচ টি২০ আন্তর্জাতিকে ৭৯ ম্যাচে ৯৬ উইকেট আছে তাঁর নামের পাশে। কিন্তু ২০২১, ২০২২ সালের টি২০ বিশ্বকাপের পর ২০২৪ সালে টি২০ বিশ্বকাপেও চাহালকে ব্রাত্যই থাকতে হল। এমনকি ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে তাঁকে দলেই রাখা হয়নি।
চলতি গোটা টি২০ বিশ্বকাপ জুড়ে তাকে যা করতে হবে তা হল তার সতীর্থদের জন্য পানীয় বহন করা। ৩৩ বছর বয়সে, চাহাল পরের টি২০ বিশ্বকাপে সুযোগ পাবেন এমন কোনও নিশ্চয়তা নেই। রবি বিষ্ণোই ইতিমধ্যেই নির্বাচিত হয়েছিছেন, এটা কঠিন যে তিনি আবারও যেতে পারবেন। যেন টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি ম্যাচেও সুযোগ না দেওয়ার পাশাপাশি জিম্বাবোয়ে সফরের জন্য ভারতের স্কোয়াডেও তাঁকে দলে রাখা হয়নি।












Click it and Unblock the Notifications