T20 World Cup: বৃষ্টিতেই পণ্ড হবে ভারত-কানাডা ম্যাচ? শনিবার কেমন থাকবে ফ্লোরিডার আবহাওয়া?
নিউ ইয়র্কে প্রথম তিনটি ম্যাচ খেলার পর ভারতীয় দলের বর্তমান ভেন্যু এখন ফ্লোরিডা। এখানেই গ্রুপ পর্বের শেষ ম্যাচ কানাডার সঙ্গে খেলে ওয়েস্ট ইন্ডিজে রওনা দেবে রোহিত শর্মার দল। সেখানেই সুপার ৮-র ম্যাচ গুলি খেলবে ভারত।কিন্তু সুপার ৮-র আগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আদৌও খেলতে পারবে ভারত? শুক্রবারের মতই শনিবারও বৃষ্টির অশনি সংকেত রয়েছে ফ্লোরিডাতে।
শনিবার ফ্লোরিডাতে তাদের শেষ টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলায় কানাডার মুখোমুখি হবে ভারত। টিম ইন্ডিয়ার জন্য জন্য নিছক আনুষ্ঠানিকতা হবে। রোহিত শর্মা অ্যান্ড কোং পর পর তিন ম্যাচ জিতে ইতিমধ্যেই সুপার ৮-এ স্থান পাকা করে ফেলেছে।

কিন্তু আদৌ কি ভারত-কানাডা ম্যাচের বল গড়াবে? ফ্লোরিডায় প্রবল বৃষ্টি হচ্ছে। ফ্লোরিডায় এই মুহূর্তে আবহাওয়া একেবারেই ভালো নয়।টানা বৃষ্টি হচ্ছে। ফলে ভারতীয় দল অনুশীলনও করতে পারেনি। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টি না হলে সেক্ষেত্রে ভারতীয় ব্যাটারদের নিয়ে রাহুল দ্রাবিড়রা যা পরিকল্পনা করেছেন তার কিছুটা বাস্তবায়ন হলেও হতে পারে।যদি বৃষ্টি টানা হয় এবং ম্যাচ খেলা সম্ভব না হয় তাহলে সব পন্ড হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কিন্তু ফ্লোরিডায় বৃষ্টি কখনও জোরালো ভাবে হচ্ছে। আবার কখনও তার তীব্রতা খানিক কমছে। মাঝে মধ্যে সূর্য উঠলেও তা ক্ষণস্থায়ী। আবার ঘন কালো মেঘ উড়ছে ফ্লোরিডার আকাশে। স্থানীয় সংবাদমাধ্যম থেকে শুরু করে আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত অ্যাপ- সবেতেই লাগাতার সতর্কবার্তা জারি করছে বৃষ্টি নিয়ে।
শনিবা সারা দিন ধরেই ফ্লোরিডাতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।স্থানীয় সময় সকাল ছটায় ৪৮%, সকাল আটটা ও ১০টায় ৪৭%, বেলা ১২টায় ৩০% এবং দুপুর ২টোয় ২০% বৃষ্টিপাতেপ পূর্বাভাস রয়েছে। এই প্রেক্ষাপটে আমেরিকা-আয়ারল্যান্ড ম্যাচের মতোই ভারত কানাডা ম্যাচও ভেস্তে যাওয়ার সম্ভাবনা আছে।
সঞ্জু স্যামসন এবং কুলদীপ যাদবকে পরখ করে নেওয়ার কানাডা ম্যাচ-ই মোক্ষম সুযোগ। তাছাড়া টানা খেলার ধকল থেকে দলের নিয়মিত তারকাদেরও বিশ্রাম নেওয়ার সুযোগ থাকছে।টিম ইন্ডিয়া এই ম্যাচের মাধ্যমে নিজেদের বেঞ্চ শক্তি পরীক্ষা করে দেখে নিতে পারে। এই বিশ্বকাপে এখনও পর্যন্ত খেলার সুযোগ পাননি যশস্বী জয়সওয়াল। তাঁকে সুযোগ দেওয়া যেতেই পারে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications