Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

T20 World Cup: ৫ দিনে ৩ ম্যাচ, বিশ্বকাপের সুপার ৮-এর কঠিন ক্রীড়াসূচি নিয়ে মুখ খুললেন রোহিত

টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের সমাপ্তি হয়েছে। এবার টিম ইন্ডিয়ার মিশন সুপার ৮। ২০ জুন বার্বাডোসের কেনসিংটন ওভালে ভারতের প্রথম সুপার ৮-এর ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে হবে। মার্কিন মুলুক থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পাড়ি দিয়েই অনুশীলন শুরু করে দি‌ল ভারতীয় দল। আফগানিস্তান ছাড়াও সুপার ৮ পর্বে ভারতকে খেলতে হবে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

গ্রুপ পর্বে চার ম্যাচের মধ্যে তিনটিতেই জয় এসেছে। ফলে আত্মবিশ্বাস নিয়েই সুপার ৮ পর্বে মাঠে নামছে ভারত। অধিনায়ক রোহিত শর্মা বিসিসিআইয়ের সোশ্যাল মিডিয়ায় একটি সাক্ষাতকারে বলেছেন, 'টুর্নামেন্টের প্রথম ধাপটা ভালোভাবেই সমাপ্ত হয়েছে এবার আমাদের লক্ষ্য দ্বিতীয় পর্যায়।এটা আরও কঠিন হবে। এর জন্য আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি, প্রত্যেকের নিজস্ব স্কিল আছে।সেটাকেই ঝালিয়ে নি্তে হবে।'

rohit sharma

সুপার ৮-এ পাঁচ দিনে খেলতে হবে ৩ ম্যাচ। কঠিন ক্রীড়াসূচি প্রসঙ্গে রোহিত বলেন, 'প্রথম ম্যাচ খেলার তিন থেকে চার দিনের মধ্যেই আমাদের বাকি ম্যাচগুলো খেলতে হবে। অবশ্যই এটা কঠিন। কিন্তু আমাদের মানিয়ে নিতে হবে। আমরা এর সঙ্গে অভ্যস্ত। আমরা অনেক সফর করি।তাই অজুহাতের কোনও জায়গা নেই।'

বার্বাডোসের কেনসিংটন ওভালে এর আগে বহু ম্যাচ খেলেছে ভারত। সেই প্রসঙ্গে রোহিত শর্মা বলেন, 'আমরা প্রত্যেকেই এখানে ম্যাচ খেলেছি, তাই এখানকার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে ধারণা আছে। ফলাফল আমাদের পক্ষে গিয়েছে, আমরা প্রত্যেকেই সামনে তাকাতে চাই।'

অতীতে, ভারত এই পর্যায়ে( সুপার ৮) লড়াই করেছে চারটি বিশ্বকাপে, ১২টি খেলা খেলেছে এবং তার মধ্যে মাত্র চারটিতে জয় পেয়েছে এবং আটটি হেরেছে। অতীতের পরিসংখ্যান নয় বরং আগামী ম্যাচ গু‌লিতেই ফোকাস করতে চাইছে টিম ইন্ডিয়া।


ভারত জিতলেও বিরাট কোহলির ফর্ম কিন্তু চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। ব্যাট হাতে বিরাট গ্রুপ পর্বের ম্যাচ রান পাননি, এবার সুপার ৮ এ তার সামনে কঠিন পরীক্ষা।তিন ম্যাচে ব্যাট হাতে নেমে মাত্র ৫ রান করেছেন কিং কোহলি.

ওপেনিং জুটি ব্যর্থ হলে চাপ পড়ে মিডল অর্ডারের উপর, ভারতের ক্ষেত্রে সেটাই হচ্ছে। আগে মিডল অর্ডারে বিরাট কো‌হলির মতো একজন ব্যাটসম্যান থাকতেন এবার সেটা হচ্ছে না। শুরুতেই কোহলির উইকেট হারিয়ে বিরাট চাপে পড়ছে ভারতীয় দল।পাশাপাশি শিবম দুবে আমেরিকা ম্যাচে ব্যাট হাতে দলকে নির্ভরতা দিলেও বোলিংয়ে এখনও সফল নন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+