T20 World Cup: আমেরিকায় বিশ্বকাপ খেলতে এসে উচ্ছসিত কোহলি, বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবেন বিরাট?
অবশেষে ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন বিরাট কোহলি। সতীর্থরা আগেই চলে এসেছিলেন মার্কিন মুলুকে এমনকি অনুশীলনও শুরু করে দিয়েছিলেন। বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলার আগের রাতে ভারতীয় শিবিরে যোগ দিলেন কিং কোহলি? শনিবার বিশ্বকাপ শুরুর আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই ম্যাচে কি খেলবেন কোহলি?
সূত্রের যা খবর তাতে শনিবার বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচে হয়তো পাওয়া যাবে না বিরাটকে। দীর্ঘ যাত্রার ধকলে ক্লান্ত থাকবেন। জেট ল্যাগ কাটাতে একদিন লেগে যাবে। সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের এক সূত্র জানিয়েছেন , বিরাট কোহলি টিম হোটেলে ঢুকে পড়েছেন। তবে বাংলাদেশের বিরুদ্ধে খেললেও পুরো ম্যাচ নাও খেলতে পারেন।

প্রথমবার মার্কিন মুলুকে বসছে বিশ্বকাপের আসর। আমেরিকায় বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্ট খেলতে মুখিয়ে আছেন কোহলি। প্রাক্তন ভারত অধিনায়ক বলেন, "ভাবতেই পারিনি কখনও আমেরিকাতে ক্রিকেট বিশ্বকাপ খেলতে আসব। এটাই প্রমাণ করে ক্রিকেট কী ভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এই মনে হয় দ্রুত এই খেলাকে গ্রহণ করবে। এ বারের বিশ্বকাপেই সেটা প্রমাণ হবে।'
একইসঙ্গে কোহলি বলেন, "এখানে ভারতের বহু মানুষ থাকেন। তাঁরা ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি করতে সচেষ্ট হবেন। দেশের বাকি মানুষদের মধ্যে ক্রিকেট নিয়ে আগ্রহ তৈরি করবেন তাঁরা। এখানে ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট খেলা হচ্ছে। মেজর লিগ ক্রিকেট খেলা হচ্ছে এখানে। আমার মনে হয়ে ঠিক পথেই এগোনো হচ্ছে।"
আইপিএল ২০২৪ অভিযানের পরে তাঁর পেপারওয়ার্কে দেরি হওয়ার কারণে টি২০ বিশ্বকাপ-এর জন্য ভারতীয় দলের বাকি সদস্যদের সাথে ভ্রমণ করেননি। ডানহাতি ব্যাটার ১৫ ম্যাচে ৭৪১ রান করেন এবং আইপিএল ২০২৪-এ অরেঞ্জ ক্যাপ জিতেছেন তাই তাঁর খুব বেশি ম্যাচ প্র্যাকটিসের প্রয়োজন নেই তার। আয়ারল্যান্ডের বিরুদ্ধে নামার আগে তিনটে নেট সেশন পাবেন বিরাট।
এই টুর্নামেন্টে ২৬৭ রান করতে পারলেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রানের মাইলেস্টোন পূরণ করবেন কোহলি। ক্রিকেট ইতিহাসে চতুর্থ ব্যাটার হিসেবে এই কৃতিত্ব অর্জন করতে পারেন কোহলি।
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি চার মারার রেকর্ড ভেঙে দিতে পারেন বিরাট কোহলি। এখনও পর্যন্ত টুর্নামেন্টের ইতিহাসে সব থেকে বেশি ১১১টি চার মেরেছেন শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে। বিরাট কোহলি টি-২০ বিশ্বকাপে ১০৩টি চার মেরেছন। সুতরাং, আর ৯টি চার মারলেই জয়াবর্ধনের রেকর্ড ছিনিয়ে নেবেন কোহলি।












Click it and Unblock the Notifications