T20 World Cup: বাবর আজমের রেকর্ড স্পর্শ করলেন, টি২০ বিশ্বকাপের নকআউটে বিরাটের রানের তালিকা
গোটা টুর্নামেন্ট জুড়ে রান পাচ্ছিলেন না, ফলে বিরাট কোহলির পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছিল সমালোচনা। কিন্তু কথায় আছে ওস্তাদের মার শেষ রাতে। তেমনই চ্যাম্পিয়নরা সবসময়ই বড় ম্যাচেই জ্বলে উঠেন। এই প্রবাদ বাক্যটিকে আরও একবার সত্যি প্রমাণ করলেন কিং কোহলি। শনিবার টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় রান করে সব সমালোচনার জবাব দিলেন।
আইসিসি টি২০ বিশ্বকাপের নকআউটের ম্যাচে ফের একবার অর্ধশতরান করলেন বিরাট কোহলি। ২০২৪ থেকে ২০২৪, এই বছরে টি২০ বিশ্বকাপে মোট ৬টি নকআউটের ম্যাচে খেলেছেন কিং কোহলি। পাঁচটি ম্যাচেই তাঁর ব্যাট থেকে এসেছে অর্ধশতরান। ২০১০ সাল থেকে টি২০ বিশ্বকাপ খেললেও বিরাট কোহলি টি২০ বিশ্বকাপের প্রথম নকআউট ম্যাচ খেলেন ২০১৪ সালে।

২০২২ সালে টি২০ বিশ্বকাপের সেমিফাইনাহলে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০ বলে ৫০ রান করেছিলেন কোহলি। চলতি টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৭ রান আসে বিরাটের ব্যাট থেকে। কিছুটা ছন্দে ফেরার লক্ষ্ণণ দেখা যায়। অবশেষে ফাইনালে চেনা মেজাজেই পাওয়া গেল কিং কোহলিকে। ৫৯ বলে ৭৬ রানের ইনিংস খেললেন। ছয়টি চার এবং দুটি ছক্কা মারলেন।
বিরাট কোহলি তার ৩৯তম পঞ্চাশ প্লাস স্কোর পেয়েছিলেন, যার ফলে পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সর্বাধিক পঞ্চাশ প্লাস স্কোরের নিরিখে বাবর আজমের রেকর্ড স্পর্শ করলেন কোহলি। ১২৬ ম্যাচে ৩৯টি অর্ধশতরান করেছেন কোহলি, সেখানে বাবর করেছেন ১২৩ ম্যাচেই।












Click it and Unblock the Notifications