T20 World Cup 2024: ৩৯ রানেই শেষ উগান্ডার ইনিংস, ওয়েস্ট ইন্ডিজের বিরাট জয়ের মধ্যেই বিশ্বকাপে নয়া নজির
জিম্বাবোয়ের মতো দলকে পিছনে ফেলে টি২০ বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল ইগান্ডা। কিন্তু বিশ্বকাপের মতো মঞ্চে খেলতে এসে লজ্জার নজির গড়ল আফ্রিকার এই দেশটি। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লজ্জাজনকভাবে হারল উগান্ডা। মাত্র ৩৯ রানে অল আউট হয়ে টি২০ বিশ্বকাপে নয়া নজির তৈরি করল উগান্ডা।
টস জিতে প্রথমে ব্যাটিং করেছিল ক্যারিবিয়ানরা।ব্যাট হাতে শুরুতে ভালোই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার ব্রান্ডন কিং এবং জনসন চার্লস দলকে এগিয়ে নিচ্ছিলেন ভালোভাবেই। ক্যারিবিয়ান শিবিরে প্রথম আঘাত হানেন আলপেস রামজানি। ৪.৩ ওভারে ব্র্যান্ডন কিংকে বোল্ড করে সাজঘরের পথ দেখান। দলীয় ৪১ এবং ব্যাক্তিগত ১৩ রানে ফেরেন তিনি।

প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১৭৩ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। উগান্ডার পক্ষে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন অধিনায়ক ব্রায়ান মাসাবা। ১টি করে উইকেট ঝুলিতে পুরেছেন আলপেশ রামজানি, কসমস কেউয়াটা ও দীনেশ নাকরানি।
রান তাড়া করতে নামা উগান্ডাকে গুটিয়ে দিতে সবচেয়ে বড় অবদান রাখেন আকিল হোসেন। বাঁহাতি স্পিনার ১১ রান দিয়েই নেন ৫ উইকেট। ক্যারিবিয়ান তারকা আকিল হোসেনের অসাধারণ বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ল উগান্ডার ব্যাটিং। ৩৯ রানেই অলআউট হয়ে গেল তারা।
টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বনিম্ন রান এতদিন ছিল ৩৯। শ্রীলঙ্কার বিরুদ্ধে ডাচদের সেই রেকর্ড ছিল। এ বার সেই রেকর্ডেই ভাগ বসাল উগান্ডা। রানের হিসাবে টি২০ বিশ্বকাপে এটা দ্বিতীয় সর্বোচ্চ বড় জয়। কেনিয়ার বিপক্ষে ১৭২ রানের জয় আছে শ্রীলঙ্কার।
সামগ্রিক টি ২০ আন্তর্জাতিক ম্যাচে সর্বনিম্ন স্কোর করার রেকর্ড আইল অফ ম্যানের দখলে রয়েছে। ২০২৩ সালের ২৬ ফেব্রুয়ারি কার্টেজেনায় স্পেনের বিরুদ্ধে ম্যাচে আইল অফ ম্যান দলটি মাত্র ১০ রানে গুটিয়ে গিয়েছিল।
অন্যদিকে রেকর্ড গড়লেন আকিল হোসেনও। আকিলের এই পারফরম্যান্স টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের যে কোনও বোলারের সেরা পারফরমেন্স। সামগ্রিক বিচারে তাঁর এই পারফরম্যান্স বিশ্বকাপে পাঁচ নম্বরে থাকবে। বিশ্বকাপে সেরা বোলিং পারফরম্যান্স আছে অজন্তা মেন্ডিসের। ২০১২ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন শ্রীলঙ্কান এই স্পিনার।
পাপুয়া নিউগিনিকে ৫ উইকেটে হারানোর পর এবার উগান্ডাকেও বড় ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।












Click it and Unblock the Notifications