T20 World Cup: মরুদেশে মন্দ ভাগ্য ভারতের, টি২০ বিশ্বকাপে বিরাটদের মতোই অবস্থা হরমনপ্রীতদেরও

কয়েক মাস আগেই টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় পুরুষ দল। ফলে ভারতীয় মহিলা দলকে নিয়ে চলতি বিশ্বকাপে প্রত্যাশা ছিল তুঙ্গে। কিন্তু প্রথম ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে ৫৮ রানে হেরে বড় ধাক্কা খায় ভারতীয় মহি‌লা দল। এরপর পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারালেও গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমিফাইনাল অনিশ্চিত হয়ে গিয়েছে হরমনপ্রীতদের।

২০১৬ সালের পর আবার টুর্নামেন্ট থেকে দ্রুত বিদায়ে মুখে ভারত। ২০১৬ সালে শেষবার ভারতীয় মহিলা দল টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। এরপর তিনবারই ভারত নকআউটে পৌঁছেছিল। কিন্তু পরিসংখ্যান বলছে সংযুক্ত আরব আমীরশাহীতে বিশ্বকাপ হলেই তা ভারতের জন্য ভালো হয় না, সেটা পুরুষ দল হোক বা মহিলা।

২০২০ সালের টি২০ বিশ্বকাপ হওয়ার কথা ছিল অস্ট্রেলিয়াতে। কিন্তু কোভিড মহামারীর জন্য সেই টুর্নামেন্ট প্রথমে ভারতে তারপর মরুদেশে সরে যায়। সেই টুর্নামেন্টে ভারতকে অন্যতম ফেভারিট হিসেবে ধরা হলেও, টিম ইন্ডিয়া হতাশাজনক পারফরম্যান্স করে। সুপার ১২ থেকেই ভারত বিদায় নেয়। এখানেই শেষ নয় ২০২১ সালে আমীরশাহীতেই ভারত টি২০ বিশ্বকাপে প্রথমবার পাকিস্তানের কাছে হারে।

সেই বছর ভারতীয় পুরুষ দল সুপার ১২-র ম্যাচগুলির মধ্যে ভারত ৩ ম্যাচে জয় পায় এবং ২ ম্যাচে হারে। ৬ পয়েন্ট নিয়ে ভারত সেমিফাইনালের যোগ্যতা অর্জন করতেই ব্যর্থ হয়। সেই বছর ভারত পাকিস্তানের পাশাপাশি নিউজিল্যান্ডের কাছেও হারে। এখানেই শেষ নয় মরুদেশে সেই টুর্নামেন্টই ছিল টি২০ অধিনায়ক হিসেবে বিরাট কোহলির এবং ভারতীয় দলের কোচ হিসেবে রবি শাস্ত্রীর শেষ টুর্নামেন্ট।

কাট টু ২০২৪, এবারও স্থান সেই শারজা-দুবাই। তবে পুরুষ দলের পরিবর্তে টুর্নামেন্ট মহিলা দলের। বিরাটদের মতোই পাহাড় প্রমাণ প্রত্যাশা ছিল হরমনপ্রীতদের নিয়েও। কিন্তু ভারতীয় দলও সেই প্রত্যাশা পূরণ করতে পারল না। চার ম্যাচের মধ্যে দুটিতে জয় দুটিতে হেরে ৪ পয়েন্ট এবং প্লাস ০.৩২২ পয়েন্ট নিয়ে ভারত ২ নম্বরে রয়েছে।

Women's T20 World Cup: ভারতের ভাগ্য পাকিস্তানের হাতে, কোন অঙ্কে সেমির টিকিট পেতে পারেন হরমনপ্রীতরা?
অস্ট্রেলিয়ার কাছে ম্যাচ হারের ফলে সেমিফাইনালের আশা অনেকটাই কমে গেল ভারতীয় মহিলা দলের। ভারতীয় দলের ভাগ্য এখন নির্ভর করছে পাকিস্তানের উপর। নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচের কঠিন অঙ্কের উপর নির্ভর করছে ভারতের সেমিফাইনাল ভাগ্য। পাকিস্তান নিউজিল্যান্ডকে হারিয়ে দিলে দরজা খুলতে পারে ভারতীয় দলের, না হলেও এবারও খালি হাতেই দেশে ফেরার বিমান ধরতে হবে হরমনপ্রীত-স্মৃতিদের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+