T20 World Cup: কিনতে চান টি২০ বিশ্বকাপের ভারতীয় দলের জার্সি! কোথায় পাবেন? খরচ করতে হবে কত টাকা?
সোমবার প্রকাশিত হয়েছে টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দলের জার্সি। মার্কি ইভেন্টের এক মাসেরও কম সময় বাকি। দল ঘোষণার সাত দিনের মধ্যেই জার্সি প্রকাশ করে দিল ভারতীয় দলের কিট স্পনসর অ্যাডিডাস। দলের কিট স্পন্সর অ্যাডিডাস সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল টি-টোয়েন্টি জার্সি উন্মোচন করেছে। নতুন জার্সি নিয়ে নানা মুণির নানা মত। একটি ভিডিও প্রকাশ করা হয়েছে সেখানে হেলিকপ্টার করে জার্সিটি প্রকাশ্যে এসেছে। মাঠে দাঁড়িয়ে থাকতে দেখা যায় রোহিত, জাদেজাদের।
ভারতের টি-২০ বিশ্বকাপের জার্সি নিয়ে কম জলঘোলা হয়নি। কারণ বিসিসিআইয়ের জার্সি প্রকাশের আগেই সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দলের জার্সি ফাঁস হয়ে যায় বলে অভিযোগ।বেশিরভাগ অনুরাগীরা নতুন ডিজাইন এবং নীল রঙ পছন্দ করলেও কেউ কেউ এর সমালোচনা করেছেন। জার্সি নিয়েই যতই বিতর্ক হোক। ভারতীয় ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর রয়েছে। রোহিত বিরাটদের জার্সি কিনতে পারবেন আপনিও। ভারতীয় দলের কিট স্পনসর অ্যাডিডাসের শোরুম থেকে বা অনলাইনে এই জার্সি সংগ্রহ করতে পারবেন। এরজন্য আপনাকে খরচ করত হবে ৫৯৯৯ টাকা।

Team India's New Jersey is now available on Adidas Store online for Rs 5999. 🇮🇳 pic.twitter.com/acqPQfG96w
— Tanuj Singh (@ImTanujSingh) May 7, 2024
বিশ্বকাপের জার্সিতে কেন একটি তারা রয়েছে তা নিয়ে বিতর্ক দেখা যায়। আসলে টিম ইন্ডিয়ার জার্সিতে প্রত্যেকটি তারা এক একটি বিশ্বকাপ খেতাব জয়ের প্রতীক। টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত একবারই টি-২০ বিশ্বকাপে জয়লাভ করেছে। সেকারণে ভারতীয় ক্রিকেট দলের জার্সিতে একটাই তারা লাগানো হয়েছে।
মার্কি ইভেন্ট যা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে চলেছে ১ জুন থেকে শুরু হবে। উদ্বোধনী ম্যাচে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে খেলা হবে।বিশ্বকাপ খেলতে ভারতীয় ক্রিকেট দল আগামী ২১ তারিখ আমেরিকা রওনা হবে। ৫ জুন ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে আয়ারল্যান্ডের বিরুদ্ধে।
এবার ভারতীয় দলকে নিয়ে রয়েছে পাহাড় প্রমাণ প্রত্যাশা। ১১ বছর কোন আইসিসি ট্রফি জেতেনি ভারতীয় দল। এমনকি ২০২৩ সালে একদিনের বিশ্বকাপে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications