T20 World Cup: ভিডিও কলে রশিদদের শুভেচ্ছা তালিবান সরকারের মন্ত্রীর, উচ্ছ্বাসে ভাসছে গোটা দেশ

প্রথমবার টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আফগানিস্তান। উচ্ছাসে ভেসে যাচ্ছে কাবুল থেকে কান্দাহার। আফগানিস্তানের মানুষের মত উচ্ছসিত তালিবান সরকারও। ক্রিকেট নিয়ে কোনদিনও কোনও উদ্যোগ নেয়নি আফগানিস্তান। কিন্তু দেশ টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠতেই দলকে শুভেচ্ছা জানালেন তালিবান সরকারের বিদেশ মন্ত্রী।

ঐতিহাসিক এই জয়ের পর তালিবান শাসিত আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি জাতীয় দলের অধিনায়ক রশিদ খানকে অভিনন্দন জানিয়েছেন ভিডিও কল মাধ্যেম । আফগান ক্রিকেটের জন্য এই জয় একটি ঐতিহাসিক , যার ফলে গোটা দেশে ব্যাপকভাবে উদ্যাপন করছে সেই দেশের মানুষ.

Afghanistan

দলের অধিনায়ক রশিদ খানকে ভিডিও কল করেন তালিবানের বিদেশমন্ত্রী। দু মিনিটেরও বেশি সময় কথা হয় তাঁদের। 'মুবারক' জানিয়ে কথা শুরু করেন আমির। শুভেচ্ছা জানান গোটা দলকে। তাঁদের কথোপকথনের ভিডিও প্রকাশ করা হয় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সোশাল মিডিয়ায়। আগামী দিনে আফগান ক্রিকেট দল আরও সাফল্য পাবে বলেই আশাবাদী তালিবান মন্ত্রী।

রশিদ খান বলেছেন, "আমি মনে করি আমাদের বিশ্বকাপ সেমিফাইনালে খেলা আফগানিস্তানের তরুণদের জন্য দারুণ অনুপ্রেরণা হিসেবে প্রমাণিত হবে। প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেছে আফগান দল। আমরা আগে এটি অনূর্ধ্ব-১৯ স্তরে করেছি, তবে এই টুর্নামেন্টে এটাই প্রথম। এমনকী সুপার 8 খেলাটাও আমাদের জন্য প্রথম ছিল।

উল্লেখ্য, মঙ্গলবার কিংস্টনে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান তুলেছিল আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন রহমানুল্লাহ গুরবাজ। ম্যাচের মাঝে বৃষ্টি হানা দিলে ডিএলএসে বাংলাদেশের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৯ ওভারে ১১৪ রানে। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ৫ বলে ১০৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+