T20 World Cup: ‘যে কোনও জায়গায় খেলতে প্রস্তুত’, সুপার ৮-র আগে আত্মবিশ্বাসের সুর সূর্যের গলায়

টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের সমাপ্তি হয়েছে। এবার টিম ইন্ডিয়ার মিশন সুপার ৮। বৃহস্পতিবার বার্বাডোসের কেনসিংটন ওভালে ভারতের প্রথম সুপার ৮-এর ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে হবে। বিশ্বকাপের গ্রুপ পর্বে চারটির মধ্যে তিনটি ম্যাচে জয় পেলেও মার্কিন মুলুকে পিচ নিয়ে সমস্যায় পড়তে হয়েছিল ভারত সহ সব দলকেই। এবার পিচ বিতর্কে মুখ খুললেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার সূর্যকুমার যাদব।

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে জোর কদমে ভারতীয় দলের অনুশীলন চলছে। এরইমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের পিচ প্রসঙ্গে বলেছেন, ''পিচে যদি গতি না থাকে, সেক্ষেত্রে ব্যাটসম্যানদের কাজটা খুবই চ্যালেঞ্জিং হয়ে যায়। সেই সময় ব্যাটারদের বুদ্ধি খরচ করে ব্যাট করতে হবে। কঠিন পরিস্থিতিতে সতীর্থের সঙ্গে কথা বলতে হবে। মাথা ঠান্ডা রেখে খেলতে হবে।'

Suryakumar Yadav

একইসঙ্গে সূর্য বলেন, আপনাকে পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন করতে হবে, সেই মুহূর্তে দল কী দাবি করে এবং ভিতরে থাকা আপনার সঙ্গীর সাথে কথা বলুন, আপনার স্নায়ু শান্ত করুন এবং তারপর ইনিংসকে এগিয়ে নিয়ে যান। আমিও সেখানে খেলে খুশি ছিলাম (হাসি)। এটা এমন নয় যে আমরা সেখানে খেলতে পেরে খুশি ছিলাম না, তবে আমরা প্রথমবার খেলছিলাম, তাই হ্যাঁ, কন্ডিশন ভিন্ন এবং সামান্য চ্যালেঞ্জিংও ছিল। কিন্তু আমরা এখানে (ওয়েস্ট ইন্ডিজে) খেলেছি, আমরা কন্ডিশন জানি।

সুপার ৮-র ম্যাচের আগে অবশ্য ব্যাটিং অর্ডার নিয়ে ভাবতে নারাজ সূর্য। তিনি টি২০ ক্রিকেটের ১ নম্বর ব্যাটার। ফলে দলের প্রয়োজন অনুসারে যে কোনও জায়গাতেই যে খেলতে সক্ষম তা জানিয়ে দিয়েছেন সূর্য। তাঁর কথায়, দু'বছর ধরে যদি কেউ একটি ফর্ম্যাটে এক নম্বর ব্যাটসম্যান থাকে তা হলে যে কোনও জায়গায় ব্যাট করতে তৈরি থাকা উচিত তার। সব সময় পরিস্থিতি অনুযায়ী নিজেকে বদলে ফেলা উচিত। আমি সেই চেষ্টাই করি।"

ভারত জিতলেও বিরাট কোহলির ফর্ম কিন্তু চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে। ব্যাট হাতে বিরাট গ্রুপ পর্বের ম্যাচ রান পাননি, এবার সুপার ৮ এ তার সামনে কঠিন পরীক্ষা।তিন ম্যাচে ব্যাট হাতে নেমে মাত্র ৫ রান করেছেন কিং কোহলি। ওয়েস্ট ইন্ডিজের মাঠে এর আগে ব্যাট হাতে সাফল্য পেয়েছেন কোহলি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কোহলিকে চেনা মেজাজে দেখার অপেক্ষায় তাঁর ভক্তরা। সুপার ৮ -এ কঠিন পরীক্ষা অপেক্ষা করছে ভারতীয় দলের জন্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+