Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

গুণতিলকা সিডনিতে গ্রেফতার মারাত্মক অভিযোগে! টি ২০ বিশ্বকাপে মাথা হেঁট শ্রীলঙ্কার

টি ২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার অভিযান শেষ হতেই গ্রেফতার হলেন দাসুন শনাকার দলের ব্যাটার দানুষ্কা গুণতিলকা। সিডনিতে তাঁর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। গতকালই ইংল্যান্ডের কাছে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচে হেরে যায় শ্রীলঙ্কা। ইংল্যান্ড এই জয়ের ফলে অস্ট্রেলিয়াকে ছিটকে দিয়ে জায়গা করে নেয় সেমিফাইনালে। তারপরই এই গ্রেফতার গুণতিলকা।

গ্রেফতার গুণতিলকা

এবারের টি ২০ বিশ্বকাপে মাত্র একটি ম্যাচই খেলেছেন গুণতিলকা। প্রথম রাউন্ডে নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচে। চার নম্বরে ব্যাট করতে নেমে প্রথম বলেই আউট হন। এরপর হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে টি ২০ বিশ্বকাপ থেকেই ছিটকে যান গুণতিলকা। তবে দলের সঙ্গেই ছিলেন। আজ স্থানীয় সময় গভীর রাতে সিডনিতে শ্রীলঙ্কার টিম হোটেল থেকেই গ্রেফতার করা হয়েছে গুণতিলককাকে। সিডনিতে শ্রীলঙ্কার টিম হোটেলটি সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে।

যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত শ্রীলঙ্কার ব্যাটার

নিউ সাউথ ওয়েলস পুলিশের তরফে জানানো হয়েছে, কয়েকদিন ধরেই অনলাইন ডেটিং অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওই মহিলার সঙ্গে আলাপ হয় গুণতিলকার। এরপর ২ নভেম্বর বিকেলে গুণতিলকা ওই মহিলাকে যৌন নিগ্রহ করেন বলে অভিযোগ। তদন্তে নেমে কীভাবে ঘটনাটি ঘটেছে রোজ বে-তে গিয়ে ঘটনার পুনর্নিমাণের কাজও চালাতে থাকেন তদন্তকারী বিশেষজ্ঞ অফিসাররা। তদন্ত এগিয়ে চলার মধ্যেই ৩১ বছরের গুণতিলকাকে সিডনির সাসেক্স স্ট্রিটের হোটেল থেকে স্থানীয় সময় রাত ১টার সামান্য আগে গ্রেফতার করা হয়েছে।

ধর্ষণের অভিযোগ, জামিন পাননি

পুলিশের তরফে আরও জানানো হয়েছে, গুণতিলকাকে আপাতত নিয়ে যাওয়া হয়েছে সিডনি সিটি পুলিশ স্টেশনে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধারায় ধর্ষণ-সহ যৌন নির্যাতনের মামলা রুজু করা হয়েছে। অডিও ভিস্যুয়াল লিঙ্কের মাধ্যমে পারামাটা বেল কোর্ট (Parramatta Bail Court) থেকে তিনি জামিনও পাননি। গুণতিলকাকে ছাড়াই দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফে এখনও এ ব্যাপারে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

দানুষ্কার কেরিয়ার

দানুষ্কার কেরিয়ার

শ্রীলঙ্কার হয়ে গুণতিলকা ৮টি টেস্ট, ৪৭টি একদিনের আন্তর্জাতিক এবং ৪৬টি টি ২০ আন্তর্জাতিক খেলেছেন। ২০১৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কা দলে অভিষেক হয় গুণতিলকার।কাছে অভিযোগ ছিল, চলতি সপ্তাহের গোড়ার দিকে রোজ বে-তে স্থানীয় বাসিন্দা ২৯ বছরের এক মহিলাকে যৌন হেনস্থা করেন গুণতিলকা। গুণতিলকা টেস্টে মোট ২৯৯ রান করেছেন, একদিনের আন্তর্জাতিকে ২টি শতরান ও ১১টি অর্ধশতরান-সহ ১৬০১ রান রয়েছে তাঁর। টি ২০ আন্তর্জাতিসে তিনটি অর্ধশতরান-সহ ৭৪১ রান করেছেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+