T20 World Cup: চোকার্স তকমা রয়েই গেল, ৩২ বছরেও বিশ্বকাপ ভাগ্য বদলালো না দক্ষিণ আফ্রিকার

চোকার্স তকমা যেন উঠছে না দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের শরীর থেকে। পর পর দুই বছর বিশ্বকাপ ফাইনালে উঠল প্রোটিয়াদের মহিলা ও পুরুষ দল। কিন্তু কাপ জয় অধরাই থাকল তাদের। গত বছর মহিলাদের টি২০ বিশ্বকাপের ফাইনালে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হল তাদের। এবার পুরুষদের টি২০ বিশ্বকাপেও ট্রফি জয়ের এক কদম দূরেই থামতে হল প্রোটিয়া পুরুষ দলকে।

বিশ্ব ক্রিকেটে চোকার্স নামেই পরিচিত দক্ষিণ আফ্রিকা দল। এর আগে টি২০ হোক একদিনের বিশ্বকাপ বার বার সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে প্রোটিয়াদের, কোনও বারই তারা ফাইনালের টিকিট পায়নি। অবশেষে ২০২৪ সালের টি২০ বিশ্বকাপের ফাইনাইলে উঠতে সক্ষম হয় এইডেন মার্করামের দ‌ল। কিন্তু ফাইনালে ভারতের কাছে সাত রানে হেরে গেল প্রোটিয়ারা। এবার এক নজরে দেখা যাক আইসিসি (টি২০ এবং ওডিআই) বিশ্বকাপের নকআউট পর্বে প্রোটিয়াদের ফলাফল।

South Africa

১৯৯২ সালে সিডনিতে ওডিআই বিশ্বকাপের সেমিফাইনাইলে ইংল্যান্ডের কাছে হারে দক্ষিণ আফ্রিকা। ১৯৯৬ সালে করাচিতে শেষ আটে উঠলেও, ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হতে হয় প্রোটিয়াদের। ১৯৯৯ সালে বার্মিংহামে সেমিফাইনাল দক্ষিণ আফ্রিকার কাছে চির বেদনার এক স্মৃতি। অস্ট্রেলিবয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ম্যাচ টাই হয় এবং দক্ষিণ আফ্রিকা বিদায় নেয়।

এরপর ২০০৭ সালে একদিনের বিশ্বকাপের সেমিফাইাটলে উঠলেও অস্ট্রেলিয়ার কাছে হেরেই বিদায় নিতে হয় দক্ষিণ আফ্রিকা দলকে। ২০১১ সালের বিশ্বকাপের নকআউটে উঠে ম্যান্ডেলার দেশ। কিন্তু কোয়ার্টার ফাইনােলে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ করে দক্ষিণ আফ্রিকা।

২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্রোটিয়া দল সিডনিতে শ্রীলঙ্কাকে পরাজিত করে। কিন্তু ফাইনালে উঠার লড়াইয়ে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় প্রোটিয়াদের। ২০২৩ সালে একদিনের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে চোকার্স তকমা ধরে রাখে দক্ষিণ আফ্রিকা।

টি২০ বিশ্বকাপে দুইবার নকআউটে উঠেছিল প্রোটিয়ারা। কিন্তু দুইবারই ব্যর্থ হয়েছে। ২০০৯ সালে সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হারে তারা এবং ২০১৪ সালে সেমিফাইনালে ভারতের কাছে পরাজিত হয়। এবার কিন্তু সেমিফাইলালে তারা আফগানিস্তানকে হেলায় হারালেও ফাইনালে উঠে জেতা ম্যাচও হারতচে হল দক্ষিণ আফ্রিকা। ক্রিকেট ঈশ্বর নির্দই থাকলেও দক্ষিণ আফ্রিকার প্রতি।

বরাবরই বিশ্ব মঞ্চে শক্তিশালীণ দল নিয়ে আসে দক্ষিণ আফ্রিকা। কিন্তু ফিরতে হয়েছে খালি হাতেই। তবে ২০২৪ সালের টি২০ বিশ্বকাপ অন্তত একটা পদক পেলেন মার্করামরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+