T20 World Cup: সেমির পথে এগিয়ে ভারতই, সুযোগ রয়েছে ৩ দলের কাছেও, জানুন গ্রুপ ১-র সমীকরণ?
জমজমাট সুপার ৮-র লড়াই। গ্রুপ ১ থেকে কোন দুই দল সেমিফাইনাল যাবে তা নিয়ে চলছে টান টান লড়াই। খাতায় কলমে প্রথম থেকেই ফেভারিট ছিল ভারত-অস্ট্রেলিয়া। ভারত প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনালের পথে অনেকটাই এগিয়ে গিয়েছে। তবে আফগানিস্তানের কাছে অস্ট্রেলিয়া হারতেই পুরো চিত্রনাট্য বদলে গিয়েছে।
একটি ম্যাচ পুরো বদলে দিল চলতি টি-২০ বিশ্বকাপের গ্রুপ ওয়ানের সেমি ফাইনালে যাবতীয় সমীকরণ। সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে চ্যাম্পিয়নশিপের অন্যতম দাবিদার অস্ট্রেলিয়াকে আফগানিস্তান হারাতেই পাল্টে গেল সব অঙ্ক। অস্ট্রেলিয়ার সঙ্গেই সেমিফাইনাগলে উঠার প্রবল দাবিদার আফাগানিস্তানও।এমনকি অঙ্ক বলছে দুটি ম্যাচ জিতেও সেমির আগেই বিদায় নিতে পারে ভারতও।

ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং বাংলাদেশ। গ্রুপ ১ থেকে সব দলই দু'টি করে ম্যাচ খেলেছে। আফগানিস্তান এবং বাংলাদেশকে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে ভারত। ভারতীয় দলের সংগ্রহ ৪ পয়েন্ট। নেট রান রেট ২.৪২৫।
ভারত যদি শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে বসে, তাহলে মিচেল মার্শের দল নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে আফগানিস্তানকে পেরিয়ে সেমিতে পৌঁছে যাবে। তবে বড় ব্যবধানে না হারলেই হল যাতে অাফগানরা রান রেটে ভারতকে ছাপিয়ে যেতে পারে। বৃষ্টির জন্য ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ ভেস্তে গেলে রোহিতেরা ৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠবেন।
নেট রানরেটে অস্ট্রেলিয়া (+০.২২৩) এখন অনেকটাই এগিয়ে আফগানদের (-০.৬৫০) থেকে। তবে গ্রুপ থেকে শীর্ষস্থান অর্জন করে সেমিতে পৌঁছনোর জন্য ভারতকে বড়সড় ব্যবধানে হারাতে হবে অজিদের। বৃষ্টিতে ভারতের সঙ্গে অজিদের খেলা ভেস্তে গেলে ৩ পয়েন্ট নিয়ে অপেক্ষা করতে হবে অস্ট্রেলিয়াকে। বাংলাদেশকে যদি আফগানিস্তান হারিয়ে দেয়, তা হলে ছিটকে যেতে হবে এক দিনের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের।
রোহিতদের কাছে অজিরা হারলে এবং আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ ভেস্তে গেলে শেষ চারে যাবেন রশিদেরা। অন্যদিকে, আফগানিস্তান ২ পয়েন্টে আছে। রশিদদের বাংলাদেশের বিরুদ্ধে জিততে হবে বড় ব্যবধানে। একইসঙ্গে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের ফলাফলের দিকেও নজর রাখতে হবে।সোমবার রাত আটটায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত। আর মঙ্গলবার সকাল ছ'টায় বাংলাদেশের বিরুদ্ধে খেলবে আফগানিস্তান। স্থানীয় সময় অনুযায়ী, দুটি ম্যাচই হবে সোমবার।
সব দলকেই সেমিফাইনালেনর দিনক্ষণ মাথায় রাখতে হচ্ছে।দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনও রিজার্ভ ডে রাখেনি আইসিসি। যেখানে প্রথম সেমিফাইনালের জন্য একটি রিজার্ভ ডে রাখা হয়েছে।
হিসেব মতো গায়ানায় সেমিফাইনাল খেলবে ভারতীয় দল। যেখানে সেদিন বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এমন পরিস্থিতিতে বৃষ্টিতে ভেসে যেতে পারে ভারতীয় দলের সেমিফাইনাল ম্যাচ। যদি এমনটি হয়, তাহলে গ্রুপ পর্বে শীর্ষে থাকা দলটি সুবিধা পাবে এবং সরাসরি ফাইনালে প্রবেশ করবে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications