T20 World Cup: সমালোচনার জবাব দিলেন বিরাট-রোহিত, দ্বন্দ্ব ভুলে হিটম্যানের বিশ্বজয়ের সারথী হলেন পাণ্ডিয়া
কথায় আছে জুটিতে লুটি। ভারতীয় ক্রিকেট তার দীর্ঘ যাত্রা পথে বহু জুটি দেখেছে। সাফল্য-ব্যর্থতার সাক্ষী থেকেছে। সাম্প্রতিক সময়ের সেরা জুটির নাম অবশ্যই রোহিত-বিরাট। দুই মহাতারকার রসায়ন ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক সোনালী অধ্যায় হিসাবেই থেকে যাবে।
সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ উত্তর ভারতীয় ব্যাটিং লাইন আপে শূন্যতা আসতে দেননি রোহিত এবং কোহলি। শুধু কি ক্রিকেটার হিসাবে একইসঙ্গে অধিনায়ক হিসাবে তাঁরা সামনে এগিয়ে নিয়েছেন দলকে। সাদা বলের ক্রিকেটে রোহিত আর লাল বলের ক্রিকেটে কোহলি শাসন করেছেন ক্রিকেট বিশ্বকে।

অথচ তাদের সম্পর্ক নিয়ে কম গুঞ্জন হয়নি, বিরাট তাঁর অধিনায়কত্বের জীবনে দ্বিপাক্ষিক সিরিজ গুলোতে সাফল্য পেলেও আইসিসি ট্রফি জিততে পারেননি। অধিনায়কত্বের চাপ প্রভাব ফেলে বিরাটের ব্যাটিংয়েও। ফলে ২০২১ সালে একের পর এক ফর্ম্যাট থেকে নেতৃত্বের পদ ছাড়েন কোহলি। নতুন নেতা হন রোহিত। সাজঘরে তাঁদের শীতলতা নিয়ে অনেক কথা হয়েছে। কিন্তু টি২০ বিশ্বকাপ জিতেই সমালোচনাকে মাঠের বাইরে পাঠালেন রোহিত-বিরাট জুটি।
গোটা টুর্নামেন্টে ব্যাট হাতে সেভাবে সাফল্য পাননি। কিন্তু ফাইনাল ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠলেন। রোহিতের বিশ্বকাপজয়ী অধিনায়ক করার নেপথ্যে বড় ভূমিকা নিলেন। তবেই না তিনি কিং কোহলি।
জুটি নম্বর ২ -রোহিত-হার্দিক। বিগত ছয় মাসে যাদের নিয়ে সবথেকে বেশি নিউজপ্রিন্ট খরচ হয়েছে। কিন্তু বিশ্বকাপে রোহিত হার্দিক যাবতীয় বিতর্কের অবসান ঘটিয়ে একে অপরের কাছে চলে। ব্যক্তিগত তিক্তরা পিছনে ফেলে দলের জন্য একযোগ লড়াই করলেন। গোটা বিশ্বকাপে হার্দিকতে সুচারুভাবে ব্যবহার করলেন।
ফাইনালে ম্যাচে শেষ ওভারে ভরসা রাখলেন বোলার পাণ্ডিয়ার উপরেই। ক্যাপ্টেনের আস্থার মর্যাদা দিলেন সহ-অধিনায়ক। অল রাউন্ড পারফরম্যান্স করে রোহিতের বিশ্বকাপ জয়ে অগ্রণী ভূমিকা নিলেন। কে বলবে আইপিএলে সময়ে তাঁদের সম্পর্ক নিয়ে বিতর্কের ঝড় উঠেছিল।
২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছিল রোহিত শর্মার। এখনও পর্যন্ত টি২০ ক্রিকেটে ১৫৯ ম্যাচে ৪২২৮ রান করেছেন রোহিত। সর্বোচ্চ রান অপরাজিত ১২১। গড় ৩২.২২। টি২০ ক্রিকেটে ৫টি শতরান এবং ৩২টি অর্ধশতরান আছে হিটম্যানের। বল হাতে একটি উইকেটও পেয়েছেন রোহিত। ২০০৭ সালে ক্রিকেটার হিসাবে টি২০ বিশ্বকাপ জিতেছিলেন রোহিত।
Virat Kohli with Rohit Sharma and Samaira. ❤️
— Mufaddal Vohra (@mufaddal_vohra) June 30, 2024
- Cutest picture of the day! pic.twitter.com/hHTYTHUM7M
২০০৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত রোহিতই একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি সবকটি বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন। এমনকি অধিনায়ক হিসাবে দুটি টি২০ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেন রোহিত। ২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে টি২০ বিশ্বকাপে সেমিফাইনাল থেকেই বিদায় নেয় রোহিতের নেতৃত্বাধীন ভারত। এরপর চলতি টি২০ বিশ্বকাপে ৮ ম্যাচ অপরাজিত থেকে ফাইনালে উঠে ভারতীয় দল এবং চ্যাম্পিয়ন হয়। আরও আগেই কি রোহিতের হাতে নেতৃত্ব তুলে দেওয়া উচিত ছিল সেই প্রশ্ন হিটম্যান রেখে গেলেন।












Click it and Unblock the Notifications