T20 World Cup: হার্দিকের অস্বস্তি ফের বাড়ালেন নাতাশা, মেয়েকে নিয়ে সমুদ্র সৈকতে বিন্দাস মুডে রোহিত
গ্রুপ পর্বে প্রথম তিন ম্যাচে জিতে ইতিমধ্যেই ভারত টি২০ বিশ্বকাপের সুপার ৮-এ পৌঁছে গিয়েছে। সুপার ৮-এ উঠার পর একদিকে অধিনায়ক রোহিত শর্মা যখন ফিল গুড মেজাজে, তখন স্ত্রী-র সঙ্গে সম্পর্কের টানাপোড়েন অব্যাহত সহঅধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার। বিগত কয়েক সপ্তাহ ধরেই নেট দুনিয়ার অন্যতম চর্চার টপিক হল হার্দিক-নাতাশার সম্পর্ক। সম্প্রতি সার্বিয়ান মডেলের পোস্ট সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে।
বিয়ের চার বছরের মধ্যে দাম্পত্যে ফাটল ধরেছে হার্দিক-নাতাশার সম্পর্কে, এমনই চর্চা চলছে। নাতাশা পদবি থেকে হঠাত করেই পাণ্ডিয়া সরিয়ে ফেলে দিতেই যেন আরও বেশি জোরালো হয় তাদের বিচ্ছেদের জল্পনার। যদিও হার্দিক বা নাতাশার কেউই আনুষ্ঠানিক ভাবে তাঁদের বিচ্ছেদের গুঞ্জনে শিলমোহর দেননি। কিন্তু এর মাঝেই নাতাশার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে বাড়ছে রহস্য। ভারতীয় দলের তারকা ক্রিকেটার এবং নাতাশাকে দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে দেখা যাচ্ছে না।

নাতাশা একটি পোস্ট ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায় তাঁর ভক্তদের সঙ্গে। সেখানে লেখা রয়েছে, ''অনেক পুরনো স্টাইলই ফিরে আসছে ঠিকই, কিন্তু আমি অপেক্ষা করছি, কখন নৈতিকতা, সম্মান ও বুদ্ধিমত্তা আবার ফিরবে!'' হলিউডের বিখ্যাত তারকা ডেনজল ওয়াশিংটনের এই জনপ্রিয় উদ্ধৃতিটি শেয়ার করেছেন পাণ্ডিয়ার স্ত্রী। প্রশ্ন উঠছে পাণ্ডিয়াকে বার্তা দিলেন তাঁর স্ত্রী!
এখানেই শেষ নয় বুধবার নাতাশা তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছেলে অগস্ত্য সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, 'কিছু সুখী মুহূর্ত'। অভিনেত্রী তাঁর ছেলের সঙ্গে বেশ কয়েকটি সুন্দর মুহুর্তের ছবি এবং ভিডিও পোস্ট করেছেন।২০২০ সালের মে মাসে কোভিডকালীন সময় লকডাউন চলাকালীন নাতাশা ও হার্দিক গাঁটছড়া বেঁধেছিলেন। জানা যায়, ২০১৮ সাল থেকে সম্পর্কে ছিলেন দুজনের।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, খোরপোশ বাবদ হার্দিকের সম্পত্তির ৭০ শতাংশ দাবি করেছেন নাতাশা। যদিও এ বিষয়ে নিশ্চিতভাবে কোনও তথ্য মেলেনি। এমন খবরও উঠে আসে, বিবাহবিচ্ছেদের বিষয়টি সত্যি হলে হার্দিকের সম্পত্তির ৭০ শতাংশের মালিক হবেন নাতাশা ও তাঁর শিশুপুত্র অগস্ত্য। এর মাঝেই সমাজমাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট নাতাশার। তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ''খুব শীঘ্রই কেউ পথে বসতে চলেছেন।''
সহ অধিনায়ক যখন সম্পর্কের টানাপোড়েনে ব্যস্ত তখন অধিনায়ক মেয়েকে নিয়ে সুখের সময় কাটাচ্ছেনগ্রুপ এ-এর শেষ ম্যাচে কানাডার বিরুদ্ধে খেলতে নামার আগে মেয়ে সামাইরার সঙ্গে সমুদ্র সৈকতে খেলতে নেমে গেছেন তিনি। টিম ইন্ডিয়ার পরবর্তী ম্যাচটি ১৫ জুন (শনিবার) ফ্লোরিডার সেন্ট্রাল ব্রওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়াম টার্ফ গ্রাউন্ডে খেলা হবে।












Click it and Unblock the Notifications