T20 World Cup: পর পর দুই ম্যাচে হ্যাটট্রিক, টি২০ ক্রিকেটে ইতিহাস সৃষ্টি করে একাধিক নজির গড়লেন কামিন্স
আফগানিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়া হারালেও ইতিহাস গড়লেন প্যাট কামিন্স। টি২০ ক্রিকেটে প্রথম বোলার হিসাবে পরপর দুটি ম্যাচে হ্যাটট্রিকের নজির গড়লেন অস্ট্রেলিয়ার তারকা পেসার। এরআগের ম্যাচেই সুপার এইটের প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন। একদিনের ব্যবধানে দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধেও হ্যাটট্রিক করলেন প্যাট কামিন্স।
টি২০ বিশ্বকাপের হ্যাটট্রিক বয় এখন প্যাট কামিন্স। এরআগে সপ্তম বোলার হিসাবে টি২০ বিশ্বকাপে হ্যাট্রিকের নজির গড়েছিলেন অজি তারকা পেসার। রবিবার সকালে আরও এক ধাপ এগিয়ে গেলেন। পর পর দুই ম্যাচে হ্যাটট্রিক করে টি২০ ক্রিকেটের ইতিহাসে বিরল নজির সৃষ্টি করলেন অজি পেসার।

কামিন্স হলেন বিশ্বের প্রথম ক্রিকেটার, যিনি টি-টোয়েন্টি বিশ্বকাপে একাধিক হ্যাটট্রিক করলেন। টি২০ ক্রিকেটে চতুর্থ ক্রিকেটার হিসাবে একাধিক হ্যাটট্রিকের নজির গড়লেন তিনি। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, নিউজিল্যান্ডের টিম সাউদি এবং মালটার ওয়াসিম আব্বাসের আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে দু'টি করে হ্যাটট্রিক রয়েছে । তবে তারা কেউই বিশ্বকাপে পর পর দুই ম্যাচে হ্যাটট্রিক করতে পারেননি।
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে ১৮তম ওভারে বল করতে গিয়ে শেষ দুই বলে পর পর উইকেট পান প্যাট কামিন্স । চতুর্থ বলে মাহমুদউল্লাহ উইকেট পান। মাহমুদুল্লাহকে প্রথমে আউট করেন। পরের বলে মেহেদি হাসানকে আউট করেন। এরপর ২০তম ওভারে ফের আসেন কামিন্স। প্রথম বলেই তৌহিদ হৃদয়কে আউট করে হ্যাটট্রিক পূরণ করেন।
টি-২০ বিশ্বকাপের প্রথম ক্রিকেটার হিসেবের এক প্রতিযোগিতায় একাধিক হ্যাটট্রিক করার রেকর্ড গড়লেন প্যাট কামিন্স। এছাড়া দেশ হিসেবে অস্ট্রেলিয়াক টি-২০ বিশ্বকাপে সর্বাধিক হ্যাটট্রিক করল। ব্রেট লি-র একটি ও কামিন্সের দুটি।
এছাড়া টি-২০ বিশ্বকাপের হ্যাটট্রিকের খাতায় নাম রয়েছে কার্টিস ক্যামফার, ওয়ানিন্দু হাসরঙ্গা, কাগিসো রাবাডা, কার্থিক মায়াপ্পন, জস লিটল। ২০০৭ সালে কেপটাউনে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি২০ বিশ্বকাপে হ্যাটট্রিক করেন অজি পেসার ব্রেট লি।












Click it and Unblock the Notifications