T20 World Cup: মহারণে টসে হার ভারতের, বোলিংয়ের সিদ্ধান্ত বাবরের, দুই দলের প্রথম একাদশে কারা?

রবিবার টি২০ বিশ্বকাপে মেগা মহারণ। মার্কিন মুলুকের বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের সব থেকে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে টস করার সম্ভব হয়নি। ৩০ মিনিট পরে হল টস। পূর্বাভাস মতোই ম্যাচের আগেই শুরু হয় বৃষ্টি। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিলেন পাক অধিনায়ক বাবর আজম।

রোহিত শর্মা জানিয়ে দিলেন তারা আয়ারল্যান্ড ম্যাচের দলই নামাচ্ছেন। বৃষ্টি হওয়ায় পিচ বেশ অনেকটা সময়ই ঢাকা ছিল ফলে উইকেটে আর্দ্রতা থাকবে। সেটাই প্রথমে বোলিং করে কাজে লাগানোর কথা জানালেন বাবর আজম। নিউ ইয়র্কের এই মাঠের পিচ নিয়ে কম বিতর্ক হয়নি। যদিও এই ম্যাচ শুরুর আগেও দেখা গেল পিচে বেশ ফাটল রয়েছে। বৃষ্টি থামতেই ভারতীয় দল মাঠে নেমে পড়ে। ফুটবলে মেতে উঠেন রোহিত বিরাটরা। এরইমধ্যে দেখা গেল ক্রিস গেইলকে তাঁর ব্লেজারে ভারতীয় ক্রিকেটারদের সই নিতে।

T20 World Cup

দুই দেশের কূটনৈতিক টানাপোড়েনে দীর্ঘদিন ধরেই বন্ধ দ্বিপাক্ষিক সিরিজ।ফলে দুই দেশ একমাত্র আইসিসি ইভেন্ট গুলিতেই মুখোমুখি হয়। ফলে এই ম্যাচ ঘিরে উন্মাদনাও তুঙ্গে। এর আগে টি২০ বিশ্বকাপের আগের আট আসরে সাতবার মুখোমুখি হয়েছে ভারত ও পাকিস্তান। ভারত পাঁচটি জয়ের সাথে শীর্ষস্থান ধরে রেখেছে, যেখানে পাকিস্তান একটি মাত্র ম্যাচে জয় পেয়েছে।

এবারের টি২০ বিশ্বকাপে ভারত সহজ জয় দিয়ে অভিযান শুরু করেছে। পাকিস্তান নিজেদের প্রথম ম্যাচে সুপার ওভারে হেরেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে।প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হেলায় হারানোর পর পাকিস্তানের বিরুদ্ধে জিতে পরের রাউন্ডে যাওয়ার দৌড়ে এগিয়ে যাওয়াই লক্ষ্য ভারতের। প্রথম ম্যাচে জিতে ভারত যেমন‌ নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে।

টি২০ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচটি আমেরিকার কাছে অপ্রত্যাশিত ভাবে বাবর আজমরা হেরে যাওয়ার পর, পাকিস্তানের সুপার আট পর্বে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে হলে, এই ম্যাচ জিততে হবে।

ভারত পাকিস্তান ম্যাচ মানেই চুম্বকে উঠে আসে বিরাট-রোহিতদের ব্যাটিং বনাম শাহীন শাহ আফ্রিদি, মহম্মদ আমিরদের বোলিং। আইপিএলে সবচেয়ে বেশি রান করলেও টি২০ বিশ্বকাপে প্রথম ম্যাচে।আয়ারল্যান্ডের বিরুদ্ধে রান পাননি কোহলি। ব্যর্থ হয়েছেন সূর্যকুমার যাদবও। যদিও ম্যাচ শুরুর আগে তাঁর মুখে শোনা গেল, আমরা ভালো প্রস্তুতি নিয়ে নামছি, আশা করছি দারুন ম্যাচ হবে।

ভারতের একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ।

পাকিস্তানের একাদশ- বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), উসমান খান, ফখর জামান, ইমাদ ওয়াসিম, ইফতিখার আহমেদ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মহম্মদ অমির, হ্যারিস রউফ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+