T20 World Cup: ইতিহাস সৃষ্টির অপেক্ষায় পাণ্ডিয়া, পাক ম্যাচে বদলে যাচ্ছে ভারতের সহ-অধিনায়ক?
আইপিএলে খারাপ পারফরম্যান্সের পর টি২০ বিশ্বকাপ পাণ্ডিয়ার কাছে কঠিন পরীক্ষা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম পরীক্ষায় প্রথম হয়েই মাঠ ছেড়েছেন হার্দিক। বিশ্বকাপের প্রথন ম্যাচে নিজের কোটার ৪ ওভারে মাত্র ২৭ রান দিয়ে তিন-তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন তিনি। তাঁর ফিটনেসেরও প্রশংসা চলছে সর্বত্র। এবার হার্দিকেরক লক্ষ্য রবিবারের ভারত-পাকিস্তান ম্যাচ।
ভারতের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়া পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচে অংশ নেওয়ার জন্য মুখিয়ে আছেন। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ভারতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারার সুযোগ পাওয়ায় নিজেকে ভাগ্যবান বলে মনে করেন পাণ্ডিয়া। টি২০ বিশ্বকাপ হোক বা একদিনের বিশ্বকাপ। বছরের পর বছর ধরে পাকিস্তানের বিরুদ্ধে ভাল করেছেন পাণ্ডিয়া, আগামী রবিবার নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের এশিয়ার চির প্রতিপক্ষ দুই দল পরস্পরের মুখোমুখি হবে।

পাকিস্তানের বিরুদ্ধে ৫টি টি২০ ম্যাচে ৮৪ রান করেছেন পাণ্ডিয়া, সর্বোচ্চ স্কোর ৪০। এবার কিন্তু তাঁকে বল হাতেও জ্বলে উঠতে হবে এই ম্যাচে।
এদিকে আয়ারল্যান্ড ম্যাচে চোট পেয়েছিলেন রোহিত শর্মা। তাঁর খেলা নিয়ে কোনও রকম সংশয় ছিল না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় রোহিতের বদলে বুমরাহের টস করার কথা বলে জল্পনা উস্কে দেন তারকা পেসারের স্ত্রী সঞ্জনা গণেশন।কিন্তু বুমরাহের স্ত্রী সঞ্জনা গণেশনের সোশাল মিডিয়া পোস্ট দেখার পরে অনেকেই বিভ্রান্ত। সঞ্জনার পোস্ট দেখার পরে অনেকেরই হয়তো মনে হচ্ছে রোহতি নন, বুমরাহই শেষ পর্যন্ত হয়তো টস করতে নেমে পড়বেন!
কিন্তু ভারতীয় দলের সহঅধিনায়াক তো হার্দিক পাণ্ডিয়া। রোহিত যদি কোনও কারণে খেলতে নাও পারেন, তাহলে নেতৃত্ব দেওয়ার কথা পাণ্ডিয়ারই। তাহলে সঞ্জনা গণেশন পোস্ট করে লিখলেন কেন, "কান্ট ওয়েট ফর জসপ্রীত টু ডু দ্য টস।" মনে করা হচ্ছে কোনও চমক দিচ্ছেন সঞ্জনা।
এদিকে আমেরিকার কাছে হেরে ভারতের বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান। বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খেয়েছে পাক দল। এবার তাদের কঠিন পরীক্ষা।












Click it and Unblock the Notifications