T20 World Cup 2024: ১০০ দিনে খরচ হয় ২৫০ কোটি, ৮ ম্যাচেই সমাপ্ত নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম
কয়েক মাস আগেও ছিল অনূর্বর-রুক্ষ একটা জমি। স্থানীয় ছেলেদের বিকেলের খেলার জায়গা ছিল,সঙ্গে বয়স্কদের প্রাত বা সান্ধ্যকালীন ভ্রমণের স্থান। কয়েক মাসের মধ্যে যুদ্ধকালীন তৎপরতায় সেখানেই গড়ে উঠে নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। কিন্তু বুধবারেই পরই আবার আগেই অবস্থায় ফিরে যাবে এই অস্থায়ী স্টেডিয়াম।
নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পুরুষদের টি২০ বিশ্বকাপের মোট আটটি ম্যাচ অনুষ্ঠিত হল। এরমধ্যে ভারতই খেলল তিনটি ম্যাচ। মোট ২৫০ কোটি টাকা ব্যায়ে এই অস্থায়ী স্টেডিয়ামটি নির্মাণ হয়। এখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতই শেষ ম্যাচ খেলছে। ইতিমধ্যেই স্টেডিয়ামের বাইরে চলে এসেছে বুলডোজার। ম্যাচ শেষ হওয়ার পরই অস্থায়ী এই নির্মাণ ভাঙার কাজ শুরু হবে।

নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের জন্য ৪২ একর জায়গারকে চূড়ান্ত হিসাবে নির্বাচন করা হয়। সম্প্রচার সুবিধা, পার্কিং এবং নিরাপত্তার মতো একাধিক অপারেশনাল প্রয়োজন মিটমাট করবে। ১ জুন প্রথম বিশ্বকাপের প্রস্তুতি খেলার মাত্র একশ দিন আগে, সাইটের কাজ ৮ জানুয়ারী শুরু হয়, প্রকৃত নির্মাণ ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয়.
মাত্র পাঁচ মাস আগে যে ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, তা দেখে চোখ কপালে উঠেছিল ক্রিকেট ভক্তদের। নাসাউ কাউন্টি স্টেডিয়ামের মাঠ যেন চাষের জমি! এই মাঠেই কিনা নামবেন রোহিত-বাবররা! স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছিল আমেরিকার আয়োজন ব্যবস্থা নিয়ে। কিন্তু বিশ্বকাপ শুরুর পনেরো দিন আগেই তৈরি হয়ে যায় স্টেডিয়াম। কাজ সম্পূর্ণ করতে তাদের লাগল মাত্র তিন মাস।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির হাত ধরে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই স্টেডিয়ামটির উন্মোচন করে। এই স্টেডিয়ামের দর্শকধারন ক্ষমতা ৩৪,০০০। এই স্টেডিয়ামের যা পরিকাঠামো তার সঙ্গে মিল রয়েছে লাস ভেগাসের ফর্মুলা ওয়ান রেসিং কারের সার্কিটের সঙ্গে। পাশাপাশি এই মাঠে বসানো হয়েছে ড্রপ ইন পিচ। এই পিচ গুলো তৈরি হয়েছে ফ্লোরিডা শহরে। এই পিচে স্বাভাবিক ঘাসের সঙ্গে পাঁচ শতাংশ সিন্থেটিক ফাইবার মেশানো হয়েছে। যাতে এর দৃঢ়তা বজায় থাকে। কিন্তু ৮ ম্যাচ হওয়ার পরই ইতিহাসের পাতায় চলে যাবে এই স্টেডিয়াম.
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications