ধোনির নজির স্পর্শ করলেন রিজওয়ান! দুবাইয়ে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ চলাকালীন প্রবল অশান্তির ভিডিও ভাইরাল
টি ২০ বিশ্বকাপে দুবাইয়ে পাকিস্তান খেলছে আফগানিস্তানের বিরুদ্ধে। আর এই ম্যাচ চলাকালীনই ঘটল নজিরবিহীন ঘটনা। স্টেডিয়ামের ভিতরে ও বাইরে অশান্তিতে জড়়িয়ে পড়লেন দুই দেশের সমর্থকরাই। অথচ ম্যাচ শুরুর আগের দিন আফগান সমর্থকদের শান্তিতে খেলা উপভোগ করার আহ্বান জানিয়েছিলেন খোদ রশিদ খান।

Afghan crowd is desperate to watch match many are arrested by police they were trying to enter stadium without ticket #afg #pak #PakvsAfg pic.twitter.com/d0bR78vqBA
— Qamber Zaidi (@qamber_official) October 29, 2021
২০১৯ সালের বিশ্বকাপে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচ চলাকালীন সংঘর্ষে জড়়িয়ে পড়েছিলেন দুই দেশের ক্রিকেট সমর্থকরাই। সেই অবাঞ্ছিত ঘটনা এড়াতেই সমর্থকদের শান্ত থাকার আবেদন জানিয়েছিলেন আফগানিস্তানের তারকা স্পিনার। কিন্তু কোথায় কী? দুবাইয়ের স্টেডিয়ামের ভিতরে ও বাইরে নানা অশান্তির ছবি ও ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
big game . #PakvsAfg pic.twitter.com/UJ5dPdL3OH
— just butter (@joshthebutter) October 29, 2021
এদিনের ম্যাচকে কেন্দ্র করে পাকিস্তান ও আফগানিস্তানের সমর্থকরা নিজেদের মধ্যেই সংঘর্ষে জড়িয়ে পড়েন। বহু আফগান সমর্থক টিকিট ছাড়়াই দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের ভিতর ঢুকতে গেলে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। গ্যালারিতে মারপিটের ভিডিও ভাইরাল হয়েছে। টিকিট ছাড়া যাঁরা মাঠে ঢুকতে চাইছিলেন এবং অশান্তি সৃষ্টি করছিলেন তাঁদের অনেককে গ্রেফতার করেছে পুলিশ। আবার পাকিস্তানের এক সমর্থক লন্ডন থেকে খেলা দেখতে এসেও গণ্ডগোলের জেরে নির্ধারিত সময়ে স্টেডিয়ামে ঢুকতে না পারায় খেলাই দেখতে পারলেন না। তিনি টুইটারে লিখেছেন, এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যাতে পদপিষ্ট হতে পারতেন অনেকে। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলেও খবর পাওয়া গিয়েছে।
Is this a third world country?? #PAKvAFG #T20WorldCup @ICC @Platinumlist @T20WorldCup pic.twitter.com/LrzNEVVdJ4
— Waqy (@waqyyy) October 29, 2021
So many fans arrived without tickets and managed to get in. People who paid for their tickets were turned away within 45 mins of the game starting 🤦🏽♂️🤦🏽♂️🤦🏽♂️ #PAKvAFG #T20WorldCup #Dubai @ICC @Platinumlist @T20WorldCup pic.twitter.com/x99Gb8R9Kb
— Waqy (@waqyyy) October 29, 2021
এদিনের ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল আফগানিস্তান। ৫.১ ওভারে ৩৯ রানে চার উইকেট হারানোর পরেও আফগানিস্তান ৬ উইকেটে ১৪৭ রান তোলে। ১২.৫ ওভারে ষষ্ঠ উইকেট পড়েছিল। সেখান থেকে সপ্তম উইকেটে অবিচ্ছেদ্য জুটিতে ৭১ রান যোগ করেন অধিনায়ক মহম্মদ নবি ও গুলাবদিন নঈব। নবি ৩২ বলে ৩৫ ও নঈব ২৫ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন। এদিন নজিবউল্লাহ জারদানের ক্যাচ ধরে মহম্মদ রিজওয়ান মহেন্দ্র সিং ধোনির একটি নজির স্পর্শ করলেন। এক বছরে টি ২০-তে উইকেটকিপার হিসেবে এটি রিজওয়ানের ৩৯তম শিকার। ২০১৬ সালে এক ক্যালেন্ডারে সর্বাধিক ৩৯টি শিকার ছিল ধোনির। ধোনিকে পরের ম্যাচেই ছাপিয়ে যেতে পারেন রিজওয়ান। তবে ব্যাট হাতে এদিন সফল হননি তিনি। আট রান করে প্যাভিলিয়নে ফিরেছেন। ১০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ছিল ১ উইকেটে ৭২। এরপরই আক্রমণে আসেন রশিদ খান। ১১.১ ওভারে ২৫ বলে ৩০ রান করে আউট হন ফখর জামান। দ্বিতীয় উইকেট জুটিতে ৬৩ রান যোগ করেন বাবর আজম ও ফখর জামান। ১৪.১ ওভারে মহম্মদ হাফিজকে ১০ রানে আউট করে টি ২০ আন্তর্জাতিকে শততম উইকেটটি পেয়েছেন রশিদ খান। পাকিস্তানের তৃতীয় উইকেট পড়ে ৯৭ রানের মাথায়।












Click it and Unblock the Notifications