করোনার জেরে বাতিল হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ! কবে হবে আইপিএল?

করোনার জেরে বাতিল হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ! কবে হবে আইপিএল?

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাব নিয়ন্ত্রণে না আসায় চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত। সূত্রের খবর, আয়োজক অস্ট্রেলিয়াই নাকি টুর্নামেন্ট আয়োজন করতে চাইছে না। পরিস্থিতির ওপর নজর রেখে আইপিএল আয়োজনের প্রস্তুতি শুরু করেছে বিসিসিআই।

বাতিল হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ

বাতিল হতে পারে টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়ায় আগামী অক্টোবরে অনুষ্ঠিত হওয়ার কথা টি-টোয়েন্টি বিশ্বকাপ। করোনা ভাইরাসের জেরে সেই টুর্নামেন্ট যে নির্ধারিত সূচি মেনে আয়োজন করা সম্ভব নয়, তা কার্যত পরিষ্কার। সেক্ষেত্রে এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ পিছিয়ে নিয়ে যাওয়ার চিন্তা-ভাবনা শুরু করেছে আইসিসি। যদিও টুর্নামেন্ট ২০২১ সালে হোক, তা চায় আয়োজক অস্ট্রেলিয়া। তা নিয়ে সংঘাতে টি-টোয়েন্টি বিশ্বকাপই বাতিল হওয়ার উপক্রম হয়েছেন।

আগামী বছর সম্ভব নয়

আগামী বছর সম্ভব নয়

চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১ হোক, চায় আয়োজক অস্ট্রেলিয়া। ওই একই বছরের অক্টোবরে ভারতে টুর্নামেন্টের পরবর্তী সংস্করণ অনুষ্ঠিত হওয়ার কথা। সেক্ষেত্রে ইচ্ছা না থাকলেও চলতি বছরের বিশ্বকাপ ২০২২ সালে নিয়ে যেতে হবে আইসিসি-কে। সেই প্রস্তাবে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড রাজি হবে না বলেই মনে করা হচ্ছে।

পরিস্থিতির ওপর নজর রাখছে বিসিসিআই

পরিস্থিতির ওপর নজর রাখছে বিসিসিআই

করোনা ভাইরাসের আবহে পরিকল্পনা মাফিক চলতি বছরেই আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর বিসিসিআই। ভারতের বাইরে টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রেও রাজি সৌরভ গঙ্গোপাধ্যায় শিবির। কারণ আইপিএল বাতিল হলে যে পরিমাণ ক্ষতি হবে, তা পূরণ করার মতো অবস্থায় বিসিসিআই নেই বলে দাবি করা হয়েছে। এখনও পর্যন্ত যা খবর, শ্রীলঙ্কা কিংবা সৌদি আরবের মধ্যে যে কোনও এক দেশে হতে পারে এই টুর্নামেন্ট। অক্টোবর-নভেম্বরের মধ্যে হতে পারে আইপিএল। আপাতত পরিস্থিতির ওপর নজর রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

করোনা ভাইরাসের প্রভাব

করোনা ভাইরাসের প্রভাব

বিশ্বের ২১৩টি দেশের সাড়ে ১১ কোটিরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় সাড়ে পাঁচ লক্ষ মানুষ। কেবল ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাত লক্ষে পৌঁছে গিয়েছে। প্রাণ হারিয়েছেন সাড়ে ১৯ হাজারেরও বেশি মানুষ। অস্ট্রেলিয়ার অবস্থা কিছুটা ভালো হলেও ক্রিকেট খেলার জন্য উপযুক্ত নয় বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+