T20 World Cup: ঝুঁকি নিয়ে উইকেটকিপিং করেও বিশ্বকাপে ব্রাত্যই থাকলেন রাহুল, বিরাট সিদ্ধান্ত নির্বাচকদের
কোনওরকম ঝুঁকি না নিয়ে একেবারে চমকহীন টি-২০ বিশ্বকাপের দল বাছলেন অজিত আগরকরের নেতৃত্বাধীন ভারতীয় নির্বাচক মণ্ডলী। তবে সবচেয়ে উল্লেখ্য বিষয় হল কেএল রাহুলের বাদ যাওয়া। বিগত কয়েক বছর ধরেই ভারতীয় দলের নির্ভরযোগ্য ক্রিকেটার রাহুল। শুধু ব্যাটিং নয় একইসঙ্গে উইকেটরক্ষকের ভূমিকাতেও সামান সাবলীল তিনি। দরকার পড়লেই উইকেটের পিছনে গ্লাভস হাতে দাঁড়িয়ে দায়িত্ব পালন করেছেন। কিন্তু সেই রাহুলই বাদ পড়লেন বিশ্বকাপের দল থেকে।
প্রত্যাশা মতোই সরাসরি বিশ্বকাপের মঞ্চে জাতীয় দলে ফিরছেন ঋষভ পন্থ। তাঁর সঙ্গে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ভারতীয় স্কোয়াডে জায়গা পেলেন সঞ্জু স্যামসন। হার্দিক পান্ডিয়া বিশ্বকাপে যাচ্ছেন টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন হিসেব। ফলে ব্রাত্যই থাকতে হল রাহুলকে। একটা সময় ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তাঁকে ভাবা হচ্ছিল। দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে নেতৃত্বও দেন রাহুল।

আইপিএলের শুরুতে তাঁকে এনসিএ-র চিকিৎসকরা উইকেটকিপিং করতে নিষেধ করেছিলেন। কিন্তু রাহুল ঝুঁকি নিয়েই উইকেটকিপিং করেন। যাতে বিশ্বকাপের স্কোয়াডে থাকতে পারেন। ব্যাটিংয়ের সঙ্গে উইকেটকিপিং তাঁর বাড়তি অস্ত্র। আইপিএলে সেই অস্ত্র প্রয়োগ করেও শেষরক্ষা হল না। বিরাট সিদ্ধান্ত নিতেই হল নির্বাচকদের।
বর্তমান টি২০ বিশ্বকাপের দল উইকেটরক্ষক বা স্পেশ্যালিস্ট ব্যাটার কোনও ভূমিকাতে নির্বাচকদের মন পেলেন না রাহুল। ফলে একদিনের বিশ্বকাপে দলে থাকলেও টি২০ বিশ্বকাপ কিন্তু টিভি বসেই দেখতে হবে কর্ণাটকী তারকাকে।
একদিকে ঋষভ পন্থ অন্যদিকে সঞ্জু স্যামসন, এই দুই জনের সঙ্গে প্রতিযোগিতায় জয় পেলেন না রাহুল। গাড়ি দুর্ঘটনার ১৪ মাস পরে ঋষভ একটি দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন। দিল্লি ক্যাপিটালসরে হয়ে ১১ ম্যাচে ৩৯৮ রান করেছেন ১৫৮.৫৭ স্ট্রাইক রেটে, তিনটি অর্ধশতরান রয়েছে তাঁর।
স্যামসন টি২০ ফরম্যাটে বছরের পর বছর কঠোর পরিশ্রমের জন্য পুরস্কৃত হলেন। আইপিএলের চলতি সংস্করণে, রাজস্থান অধিনায়ক ৯ ম্যাচে ৭৭ গড়ে ৩৮৫ রান করেছেন তার নামের পাশে ৪টি অর্ধশতরান রয়েছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications