T20 World Cup: কোপা-ইউরোর মধ্যেই বিরাটে নজর ভিনিসিয়াস-বেলিংহ্যামদের, কিং কোহ‌লির পোস্টে উত্তাল ক্রীড়া বিশ্ব

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি২০ বিশ্বকাপ জেতার পরই বড় ঘোষণা করে দিয়েছেন বিরাট। এবার থেকে ওডিআই এবং টেস্ট ক্রিকেটের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখবেন কিং কোহলি। আন্তর্জাতিক টি২০-তে ভারতীয় দলের হয়ে আর খেলবেন‌ না। বিশ্বকাপ জিতে কোহলির এই ঘোষণা হৃদয় জিতে নিয়েছে ক্রিকেট প্রেমীদের। শুধু ক্রিকেট প্রেমী কেন বিরাটে মুগ্ধ অন্য খেলার নক্ষত্ররাও।

বর্তমানে একইসঙ্গে চলছে কোপা আমেরিকা এবং ইউরো কাপ। দেশের হয়ে সেখানে প্রতিনিধিত্ব করছেন ইংল্যান্ডের জুডে বেলিংহাম এবং ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু কোপা, ইউরো খেলার মাঝেও এই দুই তারকা ফুটবলারের নজর ছিল টি২০ বিশ্বকাপের দিকে। বলা ভালো বিরাট কোহলির দিকে। বিরাটে মুগ্ধ ভিনিসিয়াস, বেলিংহ্যাম থেকে শুরু করে ডেভিড বেকহ্যাম।

Virat Kohli

আন্তর্জাতিক স্তরে ক্রীড়াবিদদের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিরাট। তাঁর ব্যপ্তি শুধু ক্রিকেট বিশ্বের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং প্রসারিত হয়েছে। সেটা তাঁর সোশ্যাল মিডিয়ার প্রোফাইলমগুলিই প্রমাণ করে। সেখানে তিনি কড়া টক্কর দেন মেসি-রোনাল্ডোদের সঙ্গে। টি২০ বিশ্বকাপ জয়ের পর কোহলির সোশ্যাল মিডিয়া পোস্টের দিকে চোখ রাখ‌লেই দেখা যাবে ফুটবল বিশ্বের নক্ষত্ররা তাঁকে কত গভীর ভাবে ফলো করেন।

এরমধ্যে একটি কমেন্ট আছে ব্রাজিলের হয়ে কোপা আমেরিকা দলে থাকা ভিনিসিয়াসের। তিনি আগুনের ইমোজি দিয়ে বিরাটকে অভিনন্দন জানিয়েছেন। ব্যালন ডি'অর জয়ের লড়াইয়ে থাকা ভিনির ওই কমেন্টে লাভ রিঅ্যাকশন দিয়েছেন বর্তমান সময়ে ক্রিকেটের সেরা তারকা।


বিশ্বকাপ জয়ের পর কোহলি ট্রফির সঙ্গে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন, সেই পোস্ট শুধু সাধারণ নেটিজেনরাই নয় একইসঙ্গে লাইক করেছেন ভিনিসিয়াস, বেলিংহ্যাম থেকে শুরু করে ডেভিড বেকহ্যাম।
টি২০ বিশ্বকাপ জয়ের পরই বিরাট ঘোষণা করেন কোহলি। আন্তর্জাতিক টি২০ থেকে অবসর ঘোষণা করেছেন কিং কোহলি। বিশ্বকাপ জয়ের পরই ম্যাচ সেরার পুরস্কার নেওয়ার সময় বিরাট ঘোষণা করলেন এটাই তাঁর শেষ টি২০ ম্যাচ।

২০১১ সালে ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন তিনি। ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলে ছিলেন। এবার টি-২০ বিশ্বকাপ ছুঁয়ে দেখলেন সর্বকালের অন্যতম সেরা ব্যাটার বিরাট কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+