T20 World Cup: কাপ জিতে টিম ইন্ডিয়ার সাজঘরে সূর্য নমস্কার, পদক জয়ে অপ্রতিদ্বন্দ্বী SKY, দেখুন ভিডিও
ভারতীয় দলের সাজঘরে সূর্য নমস্কার। অন্য ম্যাচগুলিতে ফেরা ফিল্ডারের দৌড়ে থাকেন একাধিক ক্রিকেটার। কিন্তু ফাইনাল ম্যাচে পদক জয়ে অপ্রতিদ্বন্দ্বী সূর্যকুমার। যেভাবে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে । কিন্তু টি২০ বিশ্বকাপের ফাইনালে সূর্যকুমার যাদব যে ক্যাচটা নেন, তাতে অন্য কেউ মনোনয়ন পাবে সেটা ভাবাই ভুল। 'ফিল্ডিং কোচ টি দিলীপ কোনও রকম গৌড়চন্দ্রিকা না করেই ঘোষণা করেন ফাইনাল ম্যাচে সেরা ফিল্ডার আর কেউ নন, এক এবং একমাত্র সূর্যকুমার যাদব।
ফাইনাল ম্যাচ শেষে ভারতীয় দলের সাজঘরে উপস্থিত ছিলেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনিই সূর্যের গলায় পদক পরিয়ে দিলেন। সূর্য বলেন, 'জয় স্যারের থেকে এই মেডেলটা নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য দিলীপ স্যারকে ধন্যবাদ।' তারপর বিশ্বকাপ জয়ের মেডেল এবং সেরা ফিল্ডারের পদক দেখিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। মেডেলে চুমুও খেয়ে নেন সূর্য। বাকিরা মেতে ওঠেন তুমুল উচ্ছ্বাসে।

Suryakumar Yadav and his wife with T20 World Cup Trophy. ❤️ pic.twitter.com/cajVtCAllH
— Tanuj Singh (@ImTanujSingh) June 30, 2024
সেই বিশ্বকাপ জয়ের ৪১ বছর পর ঘটনাটি ফের ফিরে এল, সৌজন্যে সূর্যকুমার যাদব। ১৯৮৩ সালে কপিল দেবের সেই বিখ্যাত ক্যাচ ম্যাচের রঙ বদলে দিয়েছিল। অক্ষর প্যাটেল এক ওভারে ২৪ রান দেওয়ার পর হেনরিখ ক্লাসেন ম্যাচটাকে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন।
শেষ ওভারে রোহিত বল তুলে দেন হার্দিক পাণ্ডিয়ার হাতে। কিন্তু ওভারের প্রথম বলেই লম্বা শট খেলেন মিলার। মনে হচ্ছিল নিশ্চিত ছক্কা। কিন্তু বাউন্ডারি লাইনে থাকা সূর্য সবাইকে চমকে দিয়ে ক্যাচটা তালুবন্দি করলেন। প্রথমে বল ধরে ব্যালেন্স রাখতে পারেননি বলে বলটি শূন্য ভাসিয়ে নিজে বাউন্ডারির বাইরে চলে যান। এরপর সেই ক্যাচ ফের ধরলেন। সেই ম্যাচে প্যাভিলিয়নে ফেরালেন কিলার মিলারকে।
𝗧𝗵𝗲 𝗙𝗶𝗻𝗮𝗹 𝗙𝗿𝗼𝗻𝘁𝗶𝗲𝗿! 🏆
— BCCI (@BCCI) June 30, 2024
For the much-awaited Fielder of the Match award in the #Final, it is none other than BCCI Honorary Secretary Mr. Jay Shah who presented the Fielding Medal! 🥇 - By @RajalArora #T20WorldCup | #TeamIndia | #SAvIND | @JayShah
১৯৮৩ সালের বিশ্বকাপে মদনলালের বলটা শূন্যে তুলে মেরেছিলেন ভিভ রিচার্ডস! ওয়েস্ট ইন্ডিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার। ঠিকঠাক ব্যাটে বলে হয়নি। বল শূন্যে। আর তা দেখেই বলের দিকে তাকিয়ে ছুটতে শুরু করে দিলেন ভারত অধিনায়ক কপিল দেব । প্রায় ৩০ গজ দৌড়ে অসম্ভব একটা ক্যাচ ধরলেন কপিল। সূর্যর ওই ক্যাচ হয়তো আরও একটি মুহূর্তের কথা মনে করাবে ভারতীয় সমর্থকদের। ২০০৭ বিশ্বকাপের ফাইনালের শেষ ওভারের স্কুপ মারতে গিয়ে শূন্যে বল ভাসিয়েছিলেন মিসবা উল হক। সেই ক্যাচটি লুফে নিয়েছিলেন শ্রীসন্থ।












Click it and Unblock the Notifications