T20 World Cup: পাক ব্যাটিংয়ে মেরুদণ্ড ভাঙলেন, মেগা ম্যাচে জয়ের নায়ক বুমরাহ কিন্তু ফোকাস হারাচ্ছেন না

বুম বুম বুমরাহ, খাদের কিনারা থেকে দলকে জয়ের সরণিতে নিয়ে গেলেন জসপ্রীত বুমরাহ। ম্যাচ জয়ের জন্য পুঁজি ছিল মাত্র ১১৯ রান। কিন্তু অল্প পুঁজি নিয়েও যে জয় পাওয়া সম্ভব তাও পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সেটাই প্রমাণ করে দিলেন ভারতীয় বোলাররা। আর ভারতীয় বোলিংয়ের নায়ক অবশ্যই বুমরাহ।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ৪ ওভারে ১৪ রান দিয়ে ৩ উইকেট নিলেন বুমরাহ, তাঁর ইকোনমি রেট ৩.৫০। গুরুত্বপূর্ণ সময়ে মূল্যবান উইকেটগুলি তুলে নিয়ে ভারতের জয়ে সবথেকে বড় অবদান রাখলেন বুমরাহ।বুমরাহ-অর্শদীপ-সিরাজ ভারতীয় পেস অ্যাটাকের তিন কাণ্ডারী। এই ম্যাচে সিরাজ কোনও উইকেট পাননি। ৩১ রান খরচ করে ১ উইকেট পেলে‌ অর্শদীপ। তবে সবাইকে ঢেকে দিলেন বুমরাহ।

কেন তিনি ভারতীয় পেস অ্যাটাকের মূল অস্ত্র তা মহারণ ম্যাচেই প্রমাণ করে দিলেন বুমরাহ। পাকিস্তানের ইনিংসের শুরুতেই মহম্মদ রিজওয়ানকে ফেরালেন। এই ম্যাচে দ্বৈরথ ছিল বাবর বনাম বুমরাহের মধ্যে। সেই দ্বৈরথে পাক অধিনায়ককে টেক্কা দিলেন। বিপক্ষের সব থেকে দামি উইকেটটি নিলেন। ১৩ রান করার পরই বুমরাহের বলে প্যাভিলিয়নে গেলেন পাক অধিনায়ক। এরপর শেষ দিকে বল করতে এসে ইফতিকার আহমেদকে ৫ রানে ফেরালেন। ম্যাচের সেরার পুরস্কারও উঠল তাঁরই হাতে।

ম্যাচ সেরার পুরস্কার হাতে বুমরাহ বলেন, 'মেঘ সরে রোদ উঠার পরই উইকেট থেকে সাহায্য পেয়েছিলাম, আমি খুব খুশি এই জয়ে।একটু কম রানই করেছিলাম। সূর্য ওঠার পর উইকেট কিছুটা ভাল হয়। তাই শৃঙ্খলা বজায় রেখে বল করার দিকে নজর দিই। আমি আহামরি কিছু করার চেষ্টা করিনি। নিজের স্বাভাবিক বোলিং করেছি।' দলের জয়ে অবদান রাখতে পেরেছি। আমি বিশেষ কোনও পরিকল্পনা করিনি। সাধারণ বোলিং করতে চেয়েছিলাম, যেটা প্ল্যান করেছিলাম সেটা কার্যকর করতে চেয়েছিলাম। ম্যাচে সেটা করতে পেরেছি।'

একইসঙ্গে বুমরাহ বলেন, সমর্থকদের সমর্থন সব সময়ই পাই।সারা বিশ্বে যেখানে খেলতে যাই সেখানেই সমর্থকরা আমাদের বড় শক্তি, এখানেও তার ব্যতিক্রম হচ্ছে না।মনে হচ্ছিল আমরা ভারতেই খেলছি। সমর্থকরা যেভাবে আমাদের সাপোর্ট করেছে ধন্যবাদ জানাতেই হবে। দেশের বাইরে এমন সমর্থন পেয়ে আমরা খুবই খুশি। এর থেকেই আমরা বাড়তি এনার্জি পাই। আমাদের ফোকাস পরের ২ ম্যাচ। তারা ভালো খেলছে,, তাই আমাদের ভাবনা বা পরিকল্পনার কোনও পরিবর্তন হবে না।'

ম্যাচ শেষ উচ্ছসিত দেখালো বুমরাহকে, মাঠ প্রদক্ষিণ করে সমর্থকদের পাল্টা যেন ধন্যবাদও জানালেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+