T20 World Cup: রোহিতদের জন্য অপেক্ষা আরও বাড়ল, বিশ্বকাপ নিয়ে কবে দেশে ফিরছে টিম ইন্ডিয়া?

ভারতীয় দল টি২০ বিশ্বকাপ জিতেছে শনিবার। কিন্তু কাপ নিয়ে এখনও দেশে ফিরতেই পারলেন না রোহিত শর্মা-বিরাট কোহলিরা। ভারতীয় দল এখ‌নও আটকে আছে বার্বাডোজেই। সৌজন্যে প্রতিকূল আবহাওয়া। ঘূর্ণিঝড়ের কারণে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই আটকে টিম ইন্ডিয়া। ভারতীয় দলের দেশে ফিরতে আরও কিছুটা সময় লাগবে।

ঘূর্ণিঝড় বেরিলের প্রভাবে বার্বাডোজ বেশ ভালো ভাবেই ক্ষতিগ্রস্থ হয়েছে। যার ফলস্বরূপ বিশ্বকাপ জয়ের পরেও টিম ইন্ডিয়া দেশে ফিরে আসতে পারছে না। প্রাথমিকভাবে চূড়ান্ত ছিল বুধবার রাতেই দেশে ফিরবে ভারতীয় দল। বুধবার রাতে দিল্লিতে ফেরা হচ্ছে না রোহিত শর্মা, বিরাট কোহলিদের। তাঁরা বৃহস্পতিবার ভোরবেলা দিল্লি পৌঁছতে পারেন। যদি আর কোনও সমস্যা না হয়, তাহলে বৃহস্পতিবার ভোর চারটে থেকে ছটার মধ্যে দিল্লিতে পৌঁছে যাবে ভারতীয় দল।

T20 World Cup

বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় (স্থানীয় সময়) দিল্লির উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দল, প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন দিন ধরে বার্বাডোজে আটকে ছিল। সমাজ মাধ্যমে শুল্কা লিখেছেন, "ভগবানকে ধন্যবাদ টিম ইন্ডিয়া আজ সন্ধ্যায় বার্বাডোজ থেকে দিল্লিতে ফিরছে। আগামীকাল সন্ধ্যায় পৌঁছাবে। প্রচণ্ড দুর্যোগের কারণে তারা সেখানে তিন দিন আটকে ছিল। বিসিসিআই খেলোয়াড়দের বাড়ি ফেরার নিরাপদ ফ্লাইটের জন্য সমস্ত ব্যবস্থা করেছে। বিসিসিআই সচিব জয় শাহ নিজেই পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।"

ফাইনালের পরে বার্বাডোজে ঘনায় দুর্যোগ। হারিকেনের প্রভাবে বন্ধ হয়ে যায় বিমানবন্দর। জারি হয় কারফিউ। হোটেলবন্দি হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। ঝড়ের ফলে বার্বাডোজ জুড়ে বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে। রোহিতদের হোটেল বিদ্যুৎহীন হয়েছিল বলে সূত্রের দাবি।

বিসিসিআইয়ের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে বিশ্বকাপজয়ী দলের দেশে ফেরার আপডেট দেওয়া হয়েছে। দেশে ফিরে টিম ইন্ডিয়া নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করবে বলে আশা করা হচ্ছে, যিনি ফোন কলের মাধ্যমে দলকে তাদের ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। উল্লেখযোগ্যভাবে, ওডিআই বিশ্বকাপ ২০২৪-এর ফাইনালে তাদের হৃদয়বিদারক হারের পরেও প্রধানমন্ত্রী মোদী ভারতীয় ড্রেসিংরুমে গিয়েছিলেন।


এদিকে সমাজ মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে প্রবল ঝড়ের সময়েই টিম হোটেলের লবিতে দাঁড়িয়ে স্ত্রী অনুষ্কার শর্মার সঙ্গে ভিডিও কলে বার্বাডোজের ছবি দেখালেন ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। ১৭ বছর পর টি২০ বিশ্বকাপ জিতল ভারত। কাপ জয়ের পরই রোহিত-কোহলি টি২০ আন্তর্জাতিক থেকে অবসর ঘোষণা করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+