T20 World Cup: রোহিতে মুগ্ধ রাহুল, আগামী দিনে আরও ট্রফি জিতবে ভারত, বিদায়ী বার্তায় জানালেন দ্য ওয়াল
২০২৩ সালের বিশ্বকাপের পরই ভারতীয় দলের হেড কোচ হিসেবে দ্রাবিড়ের দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা ছিল। তবে তাঁকে বুঝিয়ে ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত ভারতের হেড কোচ থাকতে রাজি করিয়েছিলেন বিসিসিআই কর্তারা। অবশেষে টি২০ বিশ্বকাপ জয়ের মধ্য দিয়েই ভারতীয় ক্রিকেটে সমাপ্ত হল দ্রাবিড় সভ্যতার। বিশ্বকাপ জিতেই টিম ইন্ডিয়ার কোচিং ইনিংস শেষ করলেন দ্য ওয়াল।
ভারতীয় দলের কোচ হিসাবে তাঁর মেয়াদ ছিল ২ বছর। এরআগে দ্রাড়িড়ের কোচিংয়ে দুটি আইসিসি ট্রফির ফাইনােল খেলেছে ভারত। কিন্তু আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন এবং একদিনের বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছিল। কিন্তু টি২০ বিশ্বকাপ দলকে জেতালেন। এমনকি আগামী দিনে এই ভারতীয় দল যে আরও ট্রফি জিতবে তা বিদায় বেলায় জানিয়ে গেলেন দ্য ওয়াল।

ট্রফি জয়ের মাঠে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দ্রাবিড় বলেন, বর্তমানে ভারতীয় ক্রিকেট দলের ক্রিকেটার অসাধারণ প্রতিভা রয়েছে। তাদের শক্তি এবং আত্মবিশ্বাস এই সময়ে অন্য মাত্রায় রয়েছে। আগামী সময়ে বিশেষ করে আগামী ৫-৬ বছরে, ভারত অনেক ট্রফি জিতবে।"
ভারতীয় দলে নিজের কোচিং ইনিংস প্রসঙ্গে রাহুল দ্রাবিড় বলেন, আমার যাত্রা ছিল ২ বছরের, এই টি-টোয়েন্টি বিশ্বকাপ। আমরা দলে যে ধরনের দক্ষতা চেয়েছিলাম, আমরা যে খেলোয়াড় চেয়েছিলাম তা পেয়েছি। আলোচনা শুরু হয়েছিল ২০২১ সাল থেকেই। এটা শুধু একটা বিশ্বকাপ জয় নয়, দুই বছরের পরিশ্রম ও পরিকল্পনার ফল।'
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট থেকে রোহিত শর্মার অবসর নিয়ে, টিম ইন্ডিয়ার প্রধান কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, "...আমি একজন ব্যক্তি হিসাবে তাকে মিস করব। তিনি যে ধরনের মানুষ, তিনি আমাকে যে সম্মান দেখিয়েছেন, তা আমাকে মুগ্ধ করে। দলের জন্য তার যে ধরনের যত্ন এবং প্রতিশ্রুতি ছিল, তাকে যে ধরনের শক্তি ও সময় ব্যয় করতে হয়েছিল তা অভাবনীয়। তিনি আমার জন্য কখনোই পিছিয়ে যাননি, আমি সেই ব্যক্তিকে( রোহিত) সবচেয়ে বেশি মিস করব।'
নিজের সময় বিশ্বের অন্যতম সেরা ব্যাটার হয়েও বিশ্বকাপের স্বাদ পাননি দ্রাবিড়। পেলেন কোচ হিসাবে। তাও একদম অন্তিম লগ্নে। শনিবার বার্বাডোজে সেই বিশ্বকাপের ট্রফি হাতে পাওয়ার পরে বাঁধনছাড়া উচ্ছ্বাসে ভেসে গেলেন রাহুল দ্রাবিড়। জীবনে কখনও এরকমভাবে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়নি তাঁকে।
তাই স্যারের সম্পর্কে রোহিত বললেন, ''এই বিশ্বকাপটা আমাদের সবার থেকে বেশি প্রাপ্য ছিল দ্রাবিড়ের। গত ২০-২৫ বছর ধরে ভারতীয় ক্রিকেটের জন্য কী না করেছেন! আমার মনে হয় কোচের ঝুলিতে শুধু একটা বিশ্বকাপ ছিল না। ওর জন্য আমরা সবাই ভীষণ খুশি। আমরা গোটা দল কোচকে এই ট্রফিটা দিতে চেয়েছিলাম। দেখলেন তো, ম্যাচের পর দ্রাবিড়কে কতটা গর্বিত দেখাচ্ছিল। কতটা উত্তেজিত হয়ে পড়েছিলেন তিনি।'












Click it and Unblock the Notifications