টি ২০ বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান, ভারত দ্বৈরথে এগিয়ে ইংল্যান্ডের চেয়ে

টি ২০ বিশ্বকাপে সেমিফাইনালে কে কার মুখোমুখি হবে তা চূড়ান্ত হয়ে গেল ভারত-জিম্বাবোয়ে ম্যাচেই। গ্রুপশীর্ষে থেকেই শেষ চারে রোহিত শর্মার দল। পাকিস্তান গেল দ্বিতীয় দল হিসেবে। এর ফলে প্রথম সেমিফাইনালে গতবারের রানার-আপ নিউজিল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান। এর পরের দিন অর্থাৎ আগামী বৃহস্পতিবার অ্যাডিলেডে ভারতের প্রতিপক্ষ ইংল্যান্ড।

ভারত-ইংল্যান্ড দ্বৈরথে

ভারত-ইংল্যান্ড দ্বৈরথে

ভারত ও ইংল্যান্ড টি ২০ আন্তর্জাতিকে পরস্পরের মুখোমুখি হয়েছে ২২টি ম্যাচে। তার মধ্যে ভারত জিতেছে ১২টিতে, ইংল্যান্ড ১০টি ম্যাচ জিতেছে। দুই দলের সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল গত জুলাই মাসে। ইংল্যান্ড দেশের মাটিতে ভারতের কাছে ১-২ ব্যবধানে পরাস্ত হয়েছিল। ৭ জুলাই সাউদাম্পটনে ভারত ৫০ রানে এবং ৯ জুলাই বার্মিংহ্যামে ভারত ৪৯ রানে হারিয়েছিল ইংল্যান্ডকে। নিয়মরক্ষার শেষ ম্যাচে ইংল্যান্ড নটিংহ্যামে ভারতকে হারিয়েছিল ১৭ রানে।

এগিয়ে পাকিস্তান

এগিয়ে পাকিস্তান

অন্যদিকে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ আন্তর্জাতিকে পারস্পরিক সাক্ষাতের নিরিখে এগিয়ে রয়েছে পাকিস্তান। দুই দলের মধ্যে খেলা হয়েছে ২৮টি টি ২০ আন্তর্জাতিক। তার মধ্যে পাকিস্তান জিতেছে ১৭টিতে, নিউজিল্যান্ড ১১টিতে। টি ২০ বিশ্বকাপে আসার আগে নিউজিল্যান্ড সফরে গিয়ে ক্রাইস্টচার্চে পাকিস্তান ও বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল। তাতে ৮ অক্টোবর পাকিস্তান কিউয়িদের হারায় ৬ উইকেটে। যদিও ১১ অক্টোবর গতবারের টি ২০ বিশ্বকাপের রানার-আপদের কাছে ৯ উইকেটে হারে বাবর আজমের দল। ফাইনালে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। সর্বশেষ সাক্ষাতের সেই সাফল্য নিশ্চিতভাবেই পাকিস্তানকে সেমিফাইনালে আত্মবিশ্বাসী করে তুলবে।

ভারত-পাক ফাইনালের অপেক্ষা

ভারত-পাক ফাইনালের অপেক্ষা

সকলে অপেক্ষায় রয়েছেন ভারত-পাকিস্তান ফাইনাল দেখার জন্য। ২০০৭ সালে পাকিস্তানকে হারিয়েই টি ২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর আর খেতাব জিততে পারেনি। পাকিস্তান ২০১৪ ও ২০১৬ সাল বাদে সব টি ২০ বিশ্বকাপেই সেমিফাইনালে উঠেছে। ভারত যদি ইংল্যান্ডকে হারিয়ে দেয় এবং নিউজিল্যান্ডকে পাকিস্তান হারিয়ে দিতে পারে তাহলেই ১৩ নভেম্বর আরও একটি ভারত-পাক দ্বৈরথের সাক্ষী থাকতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

ইংল্যান্ডকে সমীহ রোহিতের

এদিকে, আজ জিম্বাবোয়েকে হারিয়ে গ্রুপশীর্ষে থেকে সেমিফাইনালে যাওয়া নিশ্চিত হওয়ার পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, ভালো অলরাউন্ড পারফরম্যান্সেই জয় এসেছে, এমনটাই আমরা চাইছিলাম। এই ম্যাচ শুরুর আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু আমরা পরিকল্পনামাফিকই খেলার লক্ষ্য়ে মাঠে নামি। সেটা হয়েছে। সূর্যকুমার যাদব দলের জন্য যা করছেন তা অসাধারণ। ব্যাট করতে নেমেই তিনি সতীর্থদের চাপমুক্ত করছেন। রোহিত আরও বলেন, অ্যাডিলেডে আমরা খেলেছি। সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হবে। ইংল্যান্ড ভালো দল। একটা দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে। সেমিফাইনাল জিতলে আরও বড় ম্যাচ আমাদের অপেক্ষায় থাকবে। লাইন-লেংথের সঙ্গে মানিয়ে নেওয়ার সঙ্গেই ছোট স্কোয়্যার বাউন্ডারির সুবিধা কাজে লাগাতে চাইছেন হিটম্যান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+