T20 World Cup: বার্বাডোজে সুপার এইটের ম্যাচের আগে অন্য খেলায় মেতে টিম ইন্ডিয়া, দেখুন বিরাটদের ভিডিও
গ্রুপ পর্ব শেষ। টিম ইন্ডিয়ার মিশন এবার সুপার ৮। মার্কিন মুলুক ছেড়ে টিম ইন্ডিয়া পাড়ি জমিয়েছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। ভারতীয় দল আগামী ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে তাদের প্রথম সুপার ৮ ম্যাচের আগে বার্বাডোসে পৌঁছেছে। কিন্তু বার্বাডোজে পৌঁছে ভারতীয় দল মাঠে নয় বিচে নেমে পড়ল, তাও ভলিবল নিয়ে।
কানাডার বিরুদ্ধে তাদের শেষ গ্রুপ-পর্যায়ের ম্যাচ বাতিল হওয়ার পরে, ভারতীয় দল বার্বাডোসের পৌঁছেই খেলায় মাতল। তবে ব্যাট-বল ছেড়ে বিরাট-শিবমরা মাতলেন অন্য খেলায়। বিচ ভলিবলে মেতে উঠলেন ভারতীয় দলের সদস্যরা। বিরাট কোহলি, রিঙ্কু সিং এবং অর্শদীপ সিংরে দেখা গেল সমুদ্র সৈকতের বালিয়ারিতে ভলিবল খেলতে।

বিসিসিআইয়ের প্রকাশ করা ভিডিওতে দেখা গিয়েছে টিম ইন্ডিয়ার সদস্যরা দুটি দলে ভাগ হয়ে ভলিবল খেলথেন। একটি দলে আছেন কোহলি, শিবম দুবে, চাহালরা অন্য দলে পাণ্ডিয়া, রিঙ্কু সিং , অর্শদীপরা। ব্যাট বলের সহজাত দক্ষতা থাকার পাশাপাশি বিরাট অর্শদীপরা যে বিচ ভলিবলেও কোনও অংশে কম যান না তা বুঝিয়ে দিলেন। শেষ পর্যন্ত বিরাটদের দলই জয় পেল।
সুপার ৮-র কঠিন ম্যাচের আগে ফিল গুড মেজাজে টিম ইন্ডিয়ার সদস্যরা। ব্যাট হাতে বিরাট গ্রুপ পর্বের ম্যাচ রান পাননি, এবার সুপার ৮ এ তার সামনে কঠিন পরীক্ষা।তিন ম্যাচে ব্যাট হাতে নেমে মাত্র ৫ রান করেছেন কিং কোহলি, সেইসঙ্গে টি২০ বিশ্বকাপে একটি লজ্জার রেকর্ডও গড়েছেন কোহলি।ভারত জিতলেও বিরাট কোহলির ফর্ম কিন্তু চিন্তায় রেখেছে টিম ম্যানেজমেন্টকে।
📍 Barbados
— BCCI (@BCCI) June 17, 2024
Unwinding at the beach 🌊, the #TeamIndia way! #T20WorldCup pic.twitter.com/4GGHh0tAqg
ভারতীয় দল এ গ্রুপ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সুপার ৮ বপর্বের জন্য যোগ্যতা অর্জন করেছে। ভারতীয় দল আয়ারল্যান্ড, পাকিস্তান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ জিতেছে, কানাডার বিপক্ষে তাদের ম্যাচটি ভেস্তে গেছে। টুর্নামেন্টের চলমান সংস্করণে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ভারত প্রথম ম্যাচ খেলবে বার্বাডোজে।২০ জুন বার্বাডোসের কেনসিংটন ওভালে ভারতের প্রথম সুপার ৮-এর ম্যাচ আফগানিস্তানের বিরুদ্ধে হবে।
নিউ ইয়র্কের ড্রপ ইন পিচ টি-২০ ক্রিকেটের জন্য কতটা উপযোগী, তা নিয়ে তুমুল চর্চা হয়েছে।তবে ভারতীয় শিবিরে স্বস্তি যে, এবার তাদের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ়ে। আমেরিকার সঙ্গে এবারের টি-২০ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ।
অতীতে, ভারত এই পর্যায়ে( সুপার ৮) লড়াই করেছে চারটি বিশ্বকাপে, ১২টি খেলা খেলেছে এবং তার মধ্যে মাত্র চারটিতে জয় পেয়েছে এবং আটটি হেরেছে। অর্থ্যাত ভারতীয় দলের সুপার ৮-এ জয়ের সংখ্যার থেকে হারের সংখ্যাই বেশি।












Click it and Unblock the Notifications