T20 World Cup: ১৩তম ফাইনালে আসবে পঞ্চম ট্রফি? জেনে নিন আইসিসি ইভেন্টের খেতাবি লড়াইয়ের ম্যাচে ভারতের ফলাফল

শনিবার বার্বাডোজে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের ফাইনাল খেলতে নামছে ভারত। এই ম্যাচটি ভারতের আইসিসি টুর্নামেন্টের ১৩ তম ফাইনাল হবে। ১০ বছর পর টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারত। ১১ বছর পর আইসিসি ট্রফি জয়ের হাতছানি টিম ইন্ডিয়ার সামনে। ট্রফি এবং ভারতীয় দলের মধ্যে ব্যবধান এখন একটা ম্যাচের।

শনিবারের শীর্ষ ম্যাচটি ব্লুদের জন্য একটি সুযোগ হবে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে হারের অনাকাঙ্খিত ধারার অবসান ঘটাতে। ভারত তার শেষ পাঁচটি আইসিসি ফাইনাল হেরেছে। সামগ্রিকভাবে, ভারত ১২টি আইসিসি শিরোপা ম্যাচে অংশ নিয়েছে এবং মাত্র চারটি অনুষ্ঠানে জয়লাভ করেছে।এবার এক নজরে দেখে নেওয়া যাক আইসিসি ট্রফির ফাইনাএলে ভারতীয় দলের ফলাফল।

T20 World Cup

১৯৮৩ সালে ভারত প্রথমবার একদিনের বিশ্বকাপের ফাইনাগলে উঠে। সেই ম্যাচে কপিল দেবের নেতৃত্বাধীন ভারতীয় দল ওয়েস্ট ইন্ডিজকে ৪৩ রানে হারিয়ে প্রথমবারের জন্য বিশ্ব চ্যাম্পিয়ন হয়। এরপর ১৭ বছর পর ২০০০ সালে ভরাত ফের আইসিসি ট্রফির ফাইনালে উঠে। চ্যাম্পিয়্ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে যায় টিম ইন্ডিয়া।

২০০২ সালে সৌরভের নেতৃত্বে ভারতীয় দল আইসিসি চ্যাম্পিয়্ন্স ট্রফির ফাইনালে উঠে। কিন্তু বৃষ্টিতে শ্রীলঙ্কা বনাম ভারতের ম্যাচ ভেস্তে যায়। যুগ্ম চ্যাম্পিয়ন হয় দুই দল। ২০০৩ সালে ২০ বছর একদিনের বিশ্বকাপের ফাইনালে উঠে সৌরভের ভারত। কিন্তু অস্ট্রে‌লিয়ার কাছে ১২৫ রানে হেরে কাপ জয়ের স্বপ্ন অধরাই থাকে ভারতের।

২০০৭ সালে প্রথমবার অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপের ফাইনানলে উঠে এবং পাকিস্তানকে ৫ রানে হারিয়ে দ্বিতীয়বার আইসিসি ট্রফি জেতে এমএস ধোনিরক নেতৃত্বাধীন ভারতীয় দল। ২০১১ সালে ২৮ বছর পর ঘরের মাঠে একদিনের বিশ্বকাপের চ্যাম্পিয় হয় ভারত। ফাইনালে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে ট্রফি জেতে ভারত।
২০১৩ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে উঠে এবং ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে তৃতীয় আইসিসি ট্রফি জেতেন ধোনিফ। ভারতের সংখ্যা হয় ৪। এরপর ২০১৪ সালে টি২০ বিশ্বকাপে দ্বিতীয়বার ফাইনাযলে উঠে ভারত। কিন্তু শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হারে ভারত।

এরপর ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনা‌লে উঠলেও পাকিস্তানের কাছে ১৮০ রানে হারে ভারত। ২০২১ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে যায় ভারত। ২০২৩ সালে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনািলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানে হারে ভারত।

T20 World Cup: ভিলেন থেকে নায়ক হওয়ার হাতছানি, মেগা ফাইনালের আগে দ্রাবিড়ের মুখে শুধুই দলের কথা
২০২৩ সালে একদিনের বিশ্বকাপে ‌অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে ফের আইসিসি ট্রফি জয়ের স্ব্প্ন অধরাই থাকে ভারতের। এবার ১৩তম ফাইনাল, লাকি কি হবে আনলাকি ১৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+