টি ২০ বিশ্বকাপে মেলবোর্নে টস জিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে ব্যাটিং ভারতের, দুই দলে মোট তিনটি পরিবর্তন

টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের গ্রুপ ২ থেকে ইতিমধ্যেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত ও পাকিস্তান। নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা পরাস্ত হতেই নিশ্চিত হয়ে গিয়েছিল ভারতের শেষ চারের জায়গাটি। এরপর অ্যাডিলেডে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে পাকিস্তান সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। ভারত যদি জিম্বাবোয়েকে হারায় তবে গ্রুপশীর্ষে থেকেই ফাইনালে ওঠার লড়াইয়ে নামতে পারবেন রোহিত শর্মারা।

টি ২০ বিশ্বকাপে প্রথমবার

টি ২০ বিশ্বকাপে প্রথমবার

এই প্রথম কোনও টি ২০ বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-জিম্বাবোয়ে। আজকের ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন রোহিত শর্মা । এদিন বিরাট কোহলি ৬৮ রান করলেই বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি ২০ আন্তর্জাতিকে চার হাজার রানের মাইলস্টোন স্পর্শ করবেন। চলতি বছর টি ২০ আন্তর্জাতিকে ১ হাজার রান করার জন্য ৩৫ রান দরকার সূর্যকুমার যাদবের।

সেমিফাইনালের আগে জোরকদমে ব্যাটিং

টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালের আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে ব্যাটিং প্রস্তুতি ভালোভাবে সেরে নেওয়ার সুযোগ হাতছাড়া করল না ভারত। এমসিজির উইকেটে ঘাস থাকলেও তা ভারত-পাকিস্তান ম্যাচের মতো নয় বলেই জানা যাচ্ছে। সেমিফাইনালে ভারতের সম্ভাব্য প্রতিপক্ষ হতে চলেছে ইংল্যান্ড। জস বাটলারের দলের লেগ স্পিনের বিরুদ্ধে দুর্বলতা রয়েছে। তবে এদিনও যুজবেন্দ্র চাহালকে ভারত খেলাল না।

আত্মবিশ্বাসী রোহিত

রোহিত শর্মা বলেন, টস জিতে ব্যাটিং নেওয়াটা দলগতভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে। এই সিদ্ধান্তের পিছনে পিচ কোনও কারণ নয়। পিচ দেখে ভালোই মনে হচ্ছে। আমরা বোলারদের জন্য এমন রানের পুঁজি নিশ্চিত করতে চাই, যাতে তাঁদের সুবিধা হয়। রোহিত আরও বলেন, প্র্যাকটিস ম্যাচ-সহ একটি ম্যাচেও ঋষভ পন্থ খেলেননি। সে কারণেই আজ দীনেশ কার্তিকের জায়গায় পন্থকে সুযোগ দেওয়া হলো সেমিফাইনালের আগে।

ভারতীয় দল- লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি, অর্শদীপ সিং

অঘটনের আশায় জিম্বাবোয়ে

জিম্বাবোয়ের অধিনায়ক ক্রেগ আরভিন জানান, জিম্বাবোয়ে দলে দুটি পরিবর্তন হেছে। মিল্টন শুম্বা ও লুক জংউইর জায়গায় খেলছেন ওয়েলিংটন মাসাকাদজা ও টনি মুনিওঙ্গা। আরভিন বলেন, আমরা গতকাল সন্ধ্যায় নৈশালোকে ফিল্ডিং অনুশীলন করেছি। শিশির পড়ছিল। যদি আজও তেমন হয় তাতে আমাদের সুবিধা হবে। অর্থোডক্স স্পিনার মাসাকাদজার বোলিং দক্ষতার উপর ভালোই আস্থা রয়েছে আরভিনের।

জিম্বাবোয়ে দল- ওয়েসলি মাধেভেরে, ক্রেগ আরভিন (অধিনায়ক), রেজিস চাকাভা (উইকেটকিপার), সিন উইলিয়ামস, সিকান্দর রাজা, টনি মুনিওঙ্গা, রায়ান বার্ল, রিচার্ড নাগারভা, তেন্ডাই চাতারা, ওয়েলিংটন মুজারাবানি, ব্লেসিং মুজারবানি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+