T20 World Cup: সেমিতে ভারতের লক্ষ্য দ্বিতীয় বদলা, বৃষ্টিতে ভেস্তে যেতে পারে ম্যাচ? ২ দলের সম্ভাব্য প্রথম একাদশ

অস্ট্রেলিয়াকে সুপার ৮-র শেষ ম্যাচে এক নম্বর বদলার কোটা পূরণ হয়েছে ভারতীয় দলের। বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার মিশন বদলা ২। এবার সমানে ইংল্যান্ড। ২০২২ সালে এই দলের কাছেই সেমিফাইনাালে হেরে টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিল ভারত। ২ বছর পর স্থান পাল্টে গেলেও দল পাল্টায়নি। ব্রিটিশদের হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করা এবং কাপ জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়াই লক্ষ্য রোহিত ব্রিগেডের।

চলতি টি২০ বিশ্বকাপে দুরন্ত ছন্দে আছে ভারতীয় দল। সাত ম্যাচে একটিতে হারেনি, ছয়টি ম্যাচে জয় পেয়ছে। তার উপর শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারানোয় বাড়তি আত্মবিশ্বাস নিয়েই নামবে ভারত।

T20I World Cup 2024

ইংল্যান্ড ম্যাচে ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা কম। অস্ট্রেলিয়া ম্যাচে একাদশ নিয়ে খেলবে বলে আশা করা হচ্ছে। টিম ম্যানেজমেন্ট দ্বিতীয় রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহালকে খেলানোর বিষয়টি বিবেচনা করবে কিনা সেটি আগ্রহের বিষয়। ওপেনিং কম্বিনেশন একই থাকার সম্ভাবনা রয়েছে।

ভারতীয় দলের ওপেনিং শুরু থেকেই ভোগাচ্ছে। গ্রুপ লিগ হোক বা সুপার ৮ কোনও ম্যাচেই ছন্দে পাওয়া যায়নি ভারতের ওপেনিং জুটিকে। দ্য মেন ইন ব্লু আশা করছে বিরাট কোহলি টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচেই তাঁর রান খরার অবসান ঘটাবেন। প্রাক্তন ভারত অধিনায়ক, যিনি এখনও পর্যন্ত এই টুর্নামেন্টের সমস্ত ম্যাচে রোহিতের সাথে ওপেন করেছেন, কিন্তু কোনও ম্যাচেই ব্যাট হাতে সফল হতে পারেননি।

ইংল্যান্ড শিবির দলে একটি পরিবর্তন নিয়ে ভাবনা চিন্তা করছে। অধিনায়ক বাটলারের সামনে বড় দ্বিধা হবে ক্রিস জর্ডানের সাথে, যিনি সম্প্রতি হ্যাটট্রিক দাবি করেছেন, নাকি মার্ক উডকে নিয়ে আসবেন। উডের অতিরিক্ত গতি একটি ভাল পছন্দ হবে তবে ইংল্যান্ড ম্যানেজমেন্ট জর্ডানকেই খেলাতে পারে।

বুধবার সকালে অনুশীলন করার কথা ছিল ভারতের। দুপুরে ছিল ইংল্যান্ডের অনুশীলন। ক্যারিবিয়ান এই দ্বীপপুঞ্জে ব্যাপক বৃষ্টি হচ্ছে। ম্যাচের দিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সাধারণত ভারতীয় সময় রাত ৮টায় ম্যাচ শুরু হলে তা শেষ করার সময় রাত ১১টা ৪০ মিনিট। দ্বিতীয় সেমিফাইনালের রিজার্ভ ডে না থাকায় ২৫০ মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ করা হয়েছে। সে ক্ষেত্রে এই ম্যাচ রাত ৩টে ৫০ মিনিটের মধ্যে শেষ করতে হবে। অন্যান্য টি-টোয়েন্টি ম্যাচ শেষ করতে হলে দু'দলকে অন্তত ৫ ওভার করে ব্যাট করতে হয়। সেমিফাইনালে দু'দলকে অন্তত ১০ ওভার করে ব্যাট করতে হবে।

অর্থাৎ, মোট ২০ ওভার খেলা হতেই হবে। এই হিসাবে যদি সেমিফাইনাল শেষ করতে হয় তা হলে অন্তত ২টোর মধ্যে শুরু করতে হবে। নইলে খেলা ভেস্তে যাবে। ম্যাচ একান্তই ভেস্তে সুপার ৮ পর্বে শীর্ষে থাকার সৌজন্যে ফাইনালে চলে যাবে ভারত।

ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেন, 'ভারতীয় দলের উপর সবসময়ই বাড়তি প্রত্যাশা থাকে। সে কারণে টিম সবসময়ই চাপে। দলে যারা রয়েছে, প্রত্যেকেই এই পরিস্থিতির সঙ্গে পরিচিত। আমরা এই ম্যাচকে আলাদা করে দেখতে চাই না।

ভারতের সম্ভাব্য প্রথম একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং।

ইংল্যান্ডের সম্ভাব্য প্রথম একাদশ- ফিল সল্ট, জস বাটলার, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলি, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, ক্রিস জর্ডন, জোফ্রা আর্চার, রিস টপলি, আদিল রশিদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+