টি ২০ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে সহজ জয় ভারতের, সেমিফাইনালে রোহিত-বিরাটদের প্রতিপক্ষ ইংল্যান্ড
মেলবোর্নে টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভের শেষ ম্যাচ খেলতে নামার আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল ভারত। ক্রেগ আরভিনদের বিরুদ্ধে এমসিজিতে সহজ জয় ছিনিয়ে নিয়ে গ্রুপের ১ নম্বর দল হিসেবেই শেষ চারে গেল রোহিত শর্মার দল। বিশ্বের ১ নম্বর টি ২০ দল ভারতের সামনে সেমিফাইনালে প্রতিপক্ষ জস বাটলারের ইংল্যান্ড।
রাহুল-সূর্যর ব্য়াটে ১৮৬
এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। নির্ধারিত ২০ ওভারে ভারত তোলে ৫ উইকেটে ১৮৬ রান। শেষ ৫ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৭৯ এবং শেষ ১০ ওভারে ভারতের সংগ্রহ ১০৭ রান। ৬টি চার ও চারটি ছয়ের সাহায্যে ২৫ বলে ৬১ রানে অপরাজিত থাকেন সূর্যকুমার যাদব। তিনিই ম্যাচের সেরা হয়েছেন। টানা দ্বিতীয় অর্ধশতরান পূর্ণ করে ৩৫ বলে ৫১ রান করেন লোকেশ রাহুল। রোহিত শর্মা ১৩ বলে ১৫, বিরাট কোহলি ২৫ বলে ২৬, হার্দিক পাণ্ডিয়া ১৮ বলে ১৮ রান করেন। দীনেশ কার্তিকের জায়গায় সুযোগ পেয়ে ৫ বলে মাত্র ৩ রানে আউট হয়ে যান ঋষভ পন্থ। সিন উইলিয়ামস দুটি এবং রিচার্ড নাগারভা, ব্লেসিং মুজারাবানি ও সিকান্দর রাজা একটি করে উইকেট দখল করেন।
শুরু থেকেই ব্য়াকফুটে জিম্বাবোয়ে
জবাবে শুরু থেকেই জিম্বাবোয়েকে চাপে রাখেন ভারতীয় বোলাররা। প্রথম বলেই ওপেনার ওয়েসলি মাধেভেরের উইকেটটি তুলে নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। অষ্টম ওভারের তৃতীয় বলে ৩৬ রানের মধ্যেই জিম্বাবোয়ের অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে ফেরে। রায়ান বার্ল ২২ বলে ৩৫ ও সিকান্দর রাজা ২৪ বলে ৩৪ রান করেন। অধিনায়ক ক্রেগ আরভিন ১৩ ও সিন উইলিয়ামস ১৮ বলে ১১ রান করেন। ১৭.২ ওভারে মাত্র ১১৫ রানেই গুটিয়ে যায় জিম্বাবোয়ে।
৭১ রানে জয়
ভারত এমসিজিতে জিম্বাবোয়েকে ৭১ রানে হারানোর ফলে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে গেল। গ্রুপ এ থেকেও কোনও দল ৮ পয়েন্টে পৌঁছাতে পারেনি। ফলে সুপার টুয়েলভের ১২টি দলের মধ্যে ভারতই সবচেয়ে বেশি পয়েন্ট সংগ্রহ করল। দক্ষিণ আফ্রিকার কাছেই একমাত্র পরাস্ত হয়েছিল রোহিত শর্মার দল। একটি মেডেন-সহ ৩ ওভারে ১১ রানের বিনিময়ে ভুবনেশ্বর কুমার ১টি উইকেট পেলেন। জসপ্রীত বুমরাহর নজির ভেঙে টি ২০ আন্তর্জাতিকে এদিন দশম মেডেন ওভারটি করলেন ভুবি।
বোলাররাও ছন্দে
রবিচন্দ্রন অশ্বিন ৪ ওভারে ২২ রান খরচ করে নিলেন তিন উইকেট। ২ ওভারে ১৪ রান দিয়ে ২টি উইকেট নিলেন মহম্মদ শামি। হার্দিক পাণ্ডিয়া ৩ ওভারে ১৬ রান খরচ করে তুলে নেন ২টি উইকেট। অর্শদীপ সিং ২ ওভারে ৯ রান দিয়ে একটি উইকেট নেন। অক্ষর প্যাটেল একটি উইকেট পেয়েছেন, তবে তিনি ৩.২ ওভারে ৪০ রান দেন। বৃহস্পতিবার অ্যাডিলেডে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত যুজবেন্দ্র চাহালকে খেলাবে কিনা সেই জল্পনা শুরু হয়েছে ইতিমধ্যেই।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications