T20 World Cup: জয়ের থেকে হারের সংখ্যা বেশি, এক নজরে দেখে নিন সুপার ৮-এ ভারতের পারফরম্যান্স?
গ্রুপ পর্বের লড়াই শেষ। এবার ভারতের মিশন সুপার ৮। আগামী ২০ তারিখ আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে সুপার ৮-এ যাত্রা শুরু করছে ভারতীয় দল। ২২ জুন ভারতের সুপার ৮-এর দ্বিতীয় ম্যাচ, তবে প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি। সেটা বাংলাদেশ বা নেদারল্যান্ডসের মধ্যে কোনও একটা দল হতে২৪ জুন ড্যারেন সামি ক্রিকেট গ্রাউন্ড, সেন্ট লুসিয়াতে ভারত খেলতে নামবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ফরম্যাটে অনেক পরিবর্তন দেখা গেছে। আমরা সুপার ৮, সুপার ১০, সুপার ১২ এবং আরও অনেক কিছু দেখেছি। টি২০ বিশ্বকাপে দীর্ঘ ১২ বছর পর সুপার এইট ফর্ম্যাটে ফিরে এসেছে, সর্বশেষ ২০১২ সালে যা দেখা গিয়েছিল। এর আগে সুপার ৮-এর ম্যাচ গুলিতে কেমন পারফরম্যান্স করেছে ভারত? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

২০০৭ টি২০ বিশ্বকাপে, যেখানে সুপার এইট ফর্ম্যাট ব্যবহার করা হয়েছিল। ভারত সুপার এইটে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের সঙ্গে যোগ্যতা অর্জন করেছিল। যদিও ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে ১০ রানে হারে, তবে তারা দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিপক্ষে জিতে বাউন্স ব্যাক করেছিল। শেষ পর্যন্ত, তারা গ্রুপের শীর্ষে থেকে ফাইনালে উঠে। ফাইনালে পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ জিতে যায়।
মাত্র দুই বছর পরে, ২০০৯ সালে, ফর্ম্যাটটি আবার রাখা হয়েছিল। আর ভারত আরও একবার ই গ্রুপে জায়গা পেয়েছে। তবে সেইবার ভারতীয় দল ধারাবাহিকভাবে ব্যর্থ হয়। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচ হেরে এবং তারপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ১৩১ রান তাড়া করতে ব্যর্থ হয়।
২০১০ সালের টি২০ বিশ্বকাপে, ভারত যোগ্যতা অর্জন করে সুপার এইট পর্বে। সুপার এইটের গ্রুপ এফ-এ যোগ্যতা অর্জনের পর, তারা প্রথমে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ধাক্কা খেয়েছিল , টিম ইন্ডিয়া ৪৯ রানের ব্যবধানে হেরে। এরপর ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় ভারত। এবং শ্রীলঙ্কার বিপক্ষে আরেকটি পরাজয়ের সম্মুখীন হয়, সেই সঙ্গে টুর্নামেন্ট থেকে বিদায় ঘটে।
২০১২ সালে, শেষবার ফর্ম্যাটটি ব্যবহার করা হয়েছিল। তবে, অস্ট্রেলিয়া তাদের প্রথম সুপার এইটের খেলায় নয় উইকেটে পরাজিত করেছিল ভারতকে। যদিও টিম ইন্ডিয়া চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জয় নিয়ে ফিরেছিল, কিন্তু দুর্বল রান রেট সেইবার বিশ্বকাপ থেকে ভারতকে ছিটকে দেয়।












Click it and Unblock the Notifications