T20 World Cup: মু্ম্বইয়ে মেগা সেলিব্রেশন, রোহিতদের বিশ্বজয়ের অনুষ্ঠানে সাক্ষী থাকতে মানতে হবে কড়া নির্দেশিকা
১৭ বছর আগে মুম্বইয়ের রাস্তায় দেখা গিয়েছিল টিম ইন্ডিয়ার ভিকট্রি প্যারেড। বৃহস্পতিবার বিকেলে মুম্বই আবারও একই ঘটনার সাক্ষী হতে চলেছে। ২০০৭ সালে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ভারতে ফেরার পরে যেভাবে প্যারেড হয়েছিল, ঠিক সেই কায়দায় ২০২৪ সালেও যাবে টিম ইন্ডিয়া। টিম ইন্ডিয়ার সেলিব্রেশন উপলক্ষ্যে মুম্বইয়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
মুম্বাই পুলিশের ডিসিপি জোন ১ প্রবীন মুন্ডের অনুরাগীদের জন্য এখানে কিছু নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, "ভারতীয় ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর বৃহস্পতিবার বিকেলে মুম্বই আসবে। নরিমান পয়েন্ট এবং ওয়াংখেড়ে স্টেডিয়ামের মধ্যে মেরিন ড্রাইভে বিকাল ৫-৭টা থেকে একটি খোলা বাসে একটি বিজয় মিছিল অনুষ্ঠিত হবে। আপনি যদি মিছিলে যোগ দিতে চান, দয়া করে বিকাল 4:30 টার আগে পৌঁছান এবং প্রমোনেডের পাশে জড়ো হন, রাস্তায় নয়।

সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতীয় দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের সংবর্ধনা দেওয়া হবে। সেখানে বিসিসআই সভাপতি জয় শাহের হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেবেন ক্যাপ্টেন রোহিত শর্মা। আগামী দু'বছর বিসিসিআইয়ের সদর দফতরেই বিশ্বকাপ থাকবে। অনুষ্ঠান শেষের পর নিজের বাড়ির উদ্দেশে রওনা দেবেন ভারতীয় দলের খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফরা।
T20 World Cup 2024: যাত্রী পরিষেবা না দিয়েই রোহিতদের আনতে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, কড়া পদক্ষেপ নিল ডিজিসিএ
এই অনুষ্ঠানের বিষয়ে মুম্বই পুলিশের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে, সন্ধ্যা ৭টায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি বিজয় অনুষ্ঠান আয়োজিত হবে। আপনি যদি এতে অংশ নিতে চান, অনুগ্রহ করে আপনি সন্ধ্যা ৬ টার আগে স্টেডিয়ামে পৌঁছে যাবেন এবং বসে থাকবেন, যানজট এড়াতে দয়া করে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার চেষ্টা করুন।'












Click it and Unblock the Notifications