T20 World Cup: সর্বাধিক উইকেট শিকারীর দৌড়ে অর্শদীপ, ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে যেতে রোহিতের দরকার কত রান?

শনিবার টি২০ বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি ভারত ও দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ মানে শুধু খেতাব জয়ের লড়াই নয়, একইসঙ্গে ব্যক্তিগত স্তরেও থাকে প্রতিযোগিতা। সর্বোচ্চ রান থেকে সর্বাধিক উইকেট সংগ্রহককারীর দৌড়ে আছেন কোন কোন ক্রিকেটাররা? ফাইনাকলের আগে গুরুত্বপূর্ণ তথ্য ও পরিসংখ্যান তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এখনও পর্যন্ত টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রহকারী আফগানিস্তানের রহমনউল্লাহ গুরবাজ। ৮ ইনিংসে ২৮১ রান করে শীর্ষে আফগান ব্যাটার। ৭ ম্যাচে ২৫৫ রান করে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড আছেন দ্বিতীয় স্থানে। কিন্তু এই দুই ব্যাটারই ফাইনালে নামবেন না। তৃতীয় স্থানে আছেন রোহিত শর্মা। ৮ ম্যাচে ৭ ইনিংসে তাঁর রান ২৪৮। এই ম্যাচে ৩৪ রান করলেই সর্বোচ্চ রান সংগ্রহকারী হতে পারেন রোহিত। তালিকায় আছেন এক প্রোটিয়া ব্যাটার কুইন্টন ডি ককের নাম। এখনও পর্যন্ত তাঁর নামের পাশে ২০৪ রান।

T20 World Cup

উইকেটশিকারীদের তালিকায় সবার উপরে আফগানিস্তানের ফারুকি। ৮ ম্যাচে ১৭ উইকেট তাঁর নামের পাশে। ৮ ম্যাচে ১৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুই নম্বরে অর্শদীপ। টুর্নামেন্টের শুরু থেকেই ধারাবাহিকভাবে ভালো খেলে আসছেন পাঞ্জাব তনয়। ফাইনা‌ল ম্যাচে তিন উইকেট পেলেই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট প্রাপক হতে পারেন অর্শদীপ। এখনও পর্যন্ত বুমরাহের সংগ্রহে ১৩ উইকেট। দক্ষিণ আফ্রিকার রাবাদা এখনও পর্যন্ত ১২টি এবং শামসি ১১টি উইকেট পেয়েছে‌ন।

এখনও পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর করেছেন নিকোলাম পুরান। আফগানদের বিরুদ্ধে ৯৮ রান করেছেন পুরান, দ্বিতীয় স্থানে আমেরিকার অ্যারন জোন্স(৯৪)। তৃতীয় স্থানে আছেন হিটম্যান। অজিদের বিরুদ্ধে ৯২ রান করেছিলেন রোহিত।

এবারের বিশ্বকাপে দুই দলই অপরাজিত। দক্ষিণ আফ্রিকা টানা ম্যাচ জিতে ফাইনারলে উঠেছে। অন্যদিকে ৮ ম্যাচের মধ্যে সাতটিতে জিতেছে ভারত, একটি ম্যাচ বৃষ্টির জন্য হয়নি। ফলে টিম ইন্ডিয়াও অপরাজিত তকমা নিয়েই ফাইনাল খেলতে নামছে।এখনও পর্যন্ত দুই দল ২৬টি টি২০ ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে। এরমধ্যে ভারত জিতেছে ১৪ ম্যাচে। ১১ ম্যাচে জয় পেয়েছে প্রোটিয়ারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+