T20 World Cup: মিশন বিশ্বকাপ, টিম ইন্ডিয়ার অনুশীলনে যোগ দিলেন হার্দিক, কবে মার্কিন মুলুকে যাবেন কোহলি?
ভারতীয় দলের মিশন টি২০ বিশ্বকাপ। বুধবার সকালেই অনুশীলন শুরু করে দিল ভারতীয় দল। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে প্রথম দিনের অনুশীলনে যোগ দিলেন সহ অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। কয়েকদিন আগে রোহিত শর্মা, সূর্যকুমার যাদবেরা ভারত থেকে আমেরিকার উদ্দেশে রওনা দিলেও তিনি সেখানে ছিলেন না। অবশেষে ভারতীয় দলের সঙ্গে যোগ দিলেন হার্দিক।
বিতর্ক আর জল্পনার আবহে ভারতীয় শিবিরে যোগ দিলেন হার্দিক। টি২০ বিশ্বকাপের প্রস্তুতিতেও নেমে পড়লেন। নিজেই ছবি পোস্ট করে সেই খবর জানালেন টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার। তবে কয়েকটি সূত্র থেকে জানা গিয়েছিল যে, হার্দিক আইপিএল মেটার পরই বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন। সেখান থেকে সরাসরি নিউ ইয়র্কে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন। সেটাই হল। নিউ ইয়র্কে গিয়ে ভারতীয় শিবিরে যোগ দিলেন হার্দিক। ছবির সঙ্গে পাণ্ডিয়া সঙ্গে লিখেছেন, 'এবার ভারতীয় দলের কর্তব্যপালনে।'

অনুশীলনে খোস মেজাজেই দেখা গেল ভারতীয় দলকে। ফুটবলও খেলেন রোহিত-সূর্যকুমাররা। আগামী ১ জুন নিউ ইয়র্কেই একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত।
On national duty 🇮🇳 pic.twitter.com/pDji7UkUSm
— hardik pandya (@hardikpandya7) May 29, 2024
প্রায় ১১ বছর কেটে গিয়েছে। ২০১৩ সালের পর থেকে আর কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারত। মাঝে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ হোক বা ওয়ান ডে বিশ্বকাপ - বারবার ফাইনালে উঠে হারতে হয়েছে। গত টি২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে ছন্দে ছিল ভারত। জায়গা করে নিয়েছিল সেমিফাইনালেও।
বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হবে ৯ জুন নিউ ইয়র্কে। সেই ম্যাচে গ্যালারিতে থাকবেন সচিন তেন্ডুলকর। জানা গিয়েছে আইসিসিকে স্পন্সর করে এমন একটি সংস্থার বাণিজ্যিক দূত সচিন। সেই সংস্থার অনুরোধেই মাঠে থাকবেন সচিন।
আইসিসির এক কর্তা বলেছেন, ''সব কিছু ঠিক থাকলে সচিন গ্যালারিতে ভারত-পাকিস্তান ম্যাচ দেখবেন। তাঁর উপস্থিতি ভারতীয় দলের জন্য বিশেষ উৎসাহের কারণ হবে। তবে খেলার আগে সচিন ভারতীয় দলের সঙ্গে দেখা করবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তা না হলেও সচিনের উপস্থিতি আলাদা মাত্রা যোগ করবে বিশ্বকাপের ম্যাচে।''
Virat Kohli and Anushka Sharma poses for picture with fans at restaurant. 👌 pic.twitter.com/HQdLYkSXZa
— Tanuj Singh (@ImTanujSingh) May 29, 2024
সতীর্থরা যখন মার্কিন মুলুকে অনুশীলন শুরু করে দিলেন, তখন মুম্বইতেই রয়েছেন কোহলি। স্ত্রী-অনুষ্কার সঙ্গে তাঁকে একটি রেঁস্তোরাতে দেখা যায়। মে মাসের শেষেই বিরাট কোহলি দলের সঙ্গে যোগ দেবেন। তবে বাংলাদেশের বিরুদ্ধে আদৌ তাঁকে পাওয়া যাবে কিনা সেই বিষয়ে এখনই পরিষ্কার করে কিছু বলা সম্ভব নয়। পুরো বিষয়টিই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর দাঁড়িয়ে রয়েছে।












Click it and Unblock the Notifications