T20 World Cup: ভিলেন থেকে নায়ক হলেন হার্দিক, ছয় মাস চুপ থেকে অবশেষে মুখ খুললেন সহ-অধিনায়ক

ভিলেন থেকে নায়ক হলেন হার্দিক পাণ্ডিয়া। শেষ ছয় মাস ধরে তাঁর জীবনে চলছিল একটা ঝড়। ব্যক্তিগত হোক বা পেশাদার, একেবারেই কোণঠাসা হয়ে পড়েছিলেন, কিন্তু টি২০ বিশ্বকাপ জিতেই চাপের প্রেসার কুকার থেকে বেরিয়ে এলেন পাণ্ডিয়া।

তাঁকে বিশ্বকাপের দলে রাখা এবং সহ অধিনায়ক করা নিয়ে কম বিতর্ক হয়নি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হয়ে যেন ভিলেন হয়ে যান। তারসঙ্গে ব্যক্তিগত জীবনেও সমস্যাও কম ছিল না।

Hardik Pandya

টি ২০ বিশ্বকাপ জয়ের পরে কান্নায় ভেঙে পড়লেন হার্দিক। মাঠের মধ্যে হাঁটু গেড়ে বসে তিনি কান্নায় ভেঙে পড়েন। জড়িয়ে ধরলেন সেই রোহিতকেই, চোখের জল মুছিয়ে দিলেন রোহিত। ম্যাচ শেষে সম্প্রচারকারী চ্যানেলে কথা বলার শেষ দিকে হার্দিকের কাছে চলে আসেন রোহিত। জড়িয়ে ধরে তাঁর গালে চুমু খান।

পাণ্ডিয়া ম্যাচ শেষে বলেন, "খুব আবেগপ্রবণ হয়ে পড়ছি। এই মুহূর্তটার জন্য অনেক পরিশ্রম করেছি। কিন্তু কিছুতেই সাফল্য আসছিল না। আমার কাছে এটা খুবই স্পেশ্যাল। কারণ, গত ৬ মাসে আমার সঙ্গে অনেক কিছু হয়েছে। চুপ করে ছিলাম। কোনও কথা বলিনি। বিশ্বাস ছিল যদি পরিশ্রম করে যাই তা হলে একদিন জবাব দেওয়ার সুযোগ পাব। জানতাম, একদিন এই দিনটা আসবে।"

পাণ্ডিয়া একইসঙ্গে বলেন, কিন্তু আমি জানতাম যে এমন একটা সময় আসবে, যখন আমি নিজেকে মেলে ধরতে পারব। আর এরকম একটা সুযোগই এই মুহূর্তটাকে আরও স্পেশাল করে তুলেছে। আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আইপিএলে ভাল করতে পারিনি। তবে টি ২০ বিশ্বকাপে ভাল খেলার চেষ্টা করে গিয়েছি। জানতাম বলার একটা মাঞ্চ পাব আমি। সেটা এসেছে বলে আমি তৃপ্ত।''

১৭ তম ওভারে তাঁর প্রথম বলটাই খেলার মোড় ঘুরিয়ে দেয়। ওভারের প্রথম বলেই ক্লাসেনকে ড্রেসিংরুমে ফেরত পাঠিযে দেন হার্দিক। প্রোটিয়া এই মিডল অর্ডার ব্যাটারকে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফেরালেন হার্দিক পাণ্ডিয়া। ২৭ বলে ৫২ রান পাণ্ডিয়ার বলে পন্থের হাতে ক্যাচ দিয়ে আউট হলেন। সেই সঙ্গে ম্যাচে ফিরল ভারতও।

এই দিনটার জন্যই যেন অপেক্ষা করছিলেন হার্দিক। ফাইনাল ম্যাচের অন্যতম নায়ক হলেন। ভিলেন থেকে হিরো হলেন হার্দিক, ব্যক্তিগত স্তরে তাঁদের মধ্যে যাবতীয় শীতলতাকে ফুৎকারে উড়িয়ে হার্দিকে সোহাগে আদরে ভরালে‌ন রোহিতও। এটাই তো টিম স্পিরিট। বিশ্বকাপ জয়ের মূল ইউএসপি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+