অর্শদীপ ও হার্দিকের ঝুলিতে তিনটি করে উইকেট, টি ২০ বিশ্বকাপে পাকিস্তান বধ সারতে ভারতের দরকার ১৬০

টি ২০ বিশ্বকাপে সুপার টুয়েলভের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স দেখালেন ভারতীয় বোলাররা। গ্রুপ ২-এর যা পরিস্থিতি তাতে আজকের ম্যাচ যারা জিতবে তারাই সেমিফাইনালে জায়গা কার্যত নিশ্চিত করে ফেলবে। মেলবোর্নে আজ ভারতকে জেতার জন্য করতে হবে ১৬০ রান। শান মাসুদ ও ইফতিখার আহমেদের লড়াকু অর্ধশতরানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে পাকিস্তান তুলেছে ১৫৯ রান।

শুরুতে চাপে পাকিস্তান

শুরুতে চাপে পাকিস্তান

টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। শুরু থেকেই ভারতীয় বোলাররা চাপে রেখেছিলেন পাকিস্তানের ব্যাটারদের। পাওয়ারপ্লে-র ৬ ওভারে পাকিস্তান ২ উইকেট হারিয়ে তোলে ৩২ রান। ৭ থেকে ১৫ ওভারের মধ্যে তোলে ৭৪ রান, এই সময়কালে তিন উইকেট হারায়। ১.১ ওভারে দলগত ১ রানের মাথায় অর্শদীপ সিংয়ের বলে লেগ বিফোর হন পাক অধিনায়ক বাবর আজম (১ বলে ০)। চতু্র্থ ওভারের শেষ বলে মহম্মদ রিজওয়ানকেও ফেরান অর্শদীপ। রিজওয়ান ১২ বলে ৪ রান করে ফেরেন দলের ১৫ রানের মাথায়।

শান ও ইফতিখার অবস্থা সামাল দেন

এরপর অবস্থা সামাল দেন শান মাসুদ ও ইফতিখার আহমেদ। ১০ ওভারের শেষে পাকিস্তানের স্কোর ছিল ২ উইকেটে ৬০। ১২.২ ওভারে ৯১ রানের মাথায় তৃতীয় উইকেট হারায় পাকিস্তান। ২টি চার ও চারটি ছয়ের সাহায্যে ৩৪ বলে ৫১ রান করে মবম্মদ শামির বলে লেগ বিফোর হন ইফতিখার। ১৩.২ ওভারে ৯৬ রানের মাথা শাদাব খান আউট হন হার্দিক পাণ্ডিয়ার বলে, তিনি করেন ৬ বলে ৫। ১৪তম ওভারের শেষ বলে হায়দার আলির উইকেটটিও তুলে নেন পাণ্ডিয়া। ৪ বলে ২ রানের বেশি করতে পারেননি আলি। ১৫.৫ ওভারে মহম্মদ নওয়াজ হার্দিকের বলেই কট বিহাইন্ড হন, ৪ বলে ২ রান করে। পাকিস্তানের ষষ্ঠ উইকেটটি পড়ে ১১৫ রানে।

পাকিস্তান ৮ উইকেটে ১৫৯

এশিয়া কাপে আসিফ আলির ক্যাচ হাতছাড়া হওয়ায় প্রবল সমালোচিত হয়েছিলেন অর্শদীপ। দেশদ্রোহী তকমাও লেগেছিল তাঁর গায়ে। তা যে কতটা তাতিয়ে রেখেছে ২৩ বছরের এই পেসারকে তা এদিনের ম্যাচে বারেবারেই পরিলক্ষিত হচ্ছে। এদিন দুরন্ত ডেলিভারিতে সেই আসিফ আলিকেও আউট করে দেন অর্শদীপ। আসিফ ৩ বলে ২ রান করে কট বিহাইন্ড হলে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ১৬.৪ ওভারে ৭ উইকেটে ১২০। শেষ অবধি পাকিস্তান ১৫৯ রান অবধি পৌঁছাতে পেরেছে শান মাসুদের ৪২ বলে অপরাজিত ৫২ রানের সুবাদে। তিনি পাঁচটি চার মেরেছেন। ৪ বলে ৬ রানে অপরাজিত থাকেন হ্যারিস রউফ।

হার্দিক-অর্শদীপের দাপট

হার্দিক-অর্শদীপের দাপট

ভারতীয় বোলারদের মধ্যে সফলতম হার্দিক পাণ্ডিয়া। তিনি ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। অর্শদীপ সিং ৪ ওভারে ৩২ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন। ১৯তম ওভারে বল করতে এসে তিনি ১৪ রান দেন। ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ২২ রান দিয়ে ১টি উইকেট দখল করেন। মহম্মদ শামি গত টি ২০ বিশ্বকাপের পর এই প্রথম টি ২০ আন্তর্জাতিক খেললেন। তিনি ৪ ওভারে ২৫ রান খরচ করে পেয়েছেন একটি উইকেট। রবিচন্দ্রন অশ্বিন ৩ ওভারে ২৩ রান দিয়ে কোনও উইকেট পাননি। অক্ষর প্যাটেল একটি ওভার করেছেন, ২১ রান দেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+