T20 World Cup:আইপিএলের শুরুতেই ব্যাট হাতে ছন্দে কোহলি, বিশ্বকাপের দলে সুযোগ পাচ্ছেন? বিরাট আপডেট দিল বোর্ড

আগামী কয়েকমাস পরেই অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপ।আইপিএল চলাকা‌লীন এপ্রি‌ল মাসের শেষেই ঘোষিত হবে টি২০ বিশ্বকাপের জন্য ভারতীয় দল। দলগুলোর স্কোয়াডের তালিকা জমা দেওয়ার সময়সীমা ১ মে।
বিরাট কোহলি কি ভারতীয় দলে জায়গায় পাবেন? নাকি তাঁকে ব্রাত্য রেখেই বিশ্বকাপের দল বেছেন নেবেন নির্বাচকরা। সোমবার বড় আপডেট দিল বিসিসিআই।

আইপিএলে এখন অরেঞ্জ ক্যাপ কিন্তু বিরাটের মাথায়। তিন ম্য়াচে তাঁর ১৮০ রান করা হয়ে গেল। চিন্নাস্বামীতে দুটি ম্যাচেই বিরাট কোহলির ব্যাটে ঝড় উঠেছিল। শেষ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে ৫৯ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস উপহার দেন কিং কোহলি। বিরাটের এমন পারফরম্যান্স আইপিএল জুড়ে চলতে থাকলে তাঁকে ব্রাত্য রেখে দল ঘোষণা করা কঠিন।

Virat Kohli

বোর্ড যে কোহলির পারফরম্যান্সে চোখ রেখেছে তা এক কর্তার কথায় স্পষ্ট। নাম প্রকাশে অনিচ্ছিক বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, দীর্ঘ বিরতি কাটিয়ে আসা সত্ত্বেও কোহলি, ভালো খেলছেন, নির্বাচকরা সোশ্যাল মিডিয়ায় নামের উপর ভিত্তি করে দল গঠন করবেন না।

সংশ্লিষ্ট বোর্ড কর্তার কথায়, "দেখুন, এটা সবেমাত্র (লিগের) শুরু এবং কোহলি ভালো শুরু করেছে। সামনের ম্যাচেও সে তাঁর স্ট্রাইক রেট উন্নত করবে। আমি ব্যক্তিগতভাবে যতদূর মনে করি, সে (বিশ্বকাপের দলে) জায়গা করে নেবে। নির্বাচকরা সোশ্যাল মিডিয়ার নামের উপর দল গঠন করবেন না৷ ক্রিকেট মাঠে খেলা হয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নয়।'

বিগত কয়েক সপ্তাহ ধরেই গুঞ্জন শুরু হয়েছে টি২০ বিশ্বকাপের দলে কোহলি থাকবেন না। রোহিত অধিনায়কত্ব করবেন এটা নিশ্চিত হলেও কোহলি বা অন্য কারা কারা ১৫ জনের দলে থাকবেন সেটা এখনও স্পষ্ট নয়। এই প্রেক্ষাপটে বিসিসিআই কিন্তু কোহলিকে নিয়ে বড় আপেডটই দিল।

কয়েকদিষন আগেই বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন, 'এপ্রিলের শেষ সপ্তাহের কোনও একটা দিন ভারতের দল ঘোষণা হবে।আইপিএলের প্রথমার্ধ তখন শেষ হয়ে যাবে। যারা দলে ঢোকার দৌড়ে রয়েছে তাদের ফর্ম এবং ফিটনেস সম্পর্কে একটা ধারনা পেয়ে যাবেন জাতীয় নির্বাচকেরা।'

টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারত মোট চারটি ম্যাচ খেলবে।৫ জুন নিউ ইয়র্কে প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। ৯ জুন নিউ ইয়র্কেই পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে তারা। ভারতের তৃতীয় ম্যাচ আয়োজক দেশ আমেরিকার বিরুদ্ধে। ১২ জুন সেই খেলা।

আইপিএল শেষ হওয়ার পর এবং টি২০ বিশ্বকাপ শুরু হওয়ার আগে দলগুলির হাতে মাত্র ৫ দিন থাকবে। বোর্ড দুটি ভাগে দল পাঠাতে পারে, একটি দল চলে যাবে গ্রুপ পর্ব শেষেই। গ্রুপ থেকে বিদায় নেরওয়া দলগুলির যে ক্রিকেটারা বিশ্বকাপে সুযোগ পাবে তারা আগে চলে যাবে ‌নিউইয়র্কে। বাকি দল ফাইনালের পর যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+