টি ২০ বিশ্বকাপ ফাইনালের আগে আইপিএল প্রশ্নে মুখে কুলুপ বাবরের, ভরসা রাখছেন পেস ব্যাটারিতেই

টি ২০ বিশ্বকাপে ১৩ বছর পর ফের চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি পাকিস্তানের সামনে। কাল মেলবোর্নে বাবর আজমের দল ফাইনাল খেলতে নামবে ২০১০ সালের টি ২০ বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে। ইতিমধ্যেই পাকিস্তানের বোলিং, বিশেষ করে পেসারদের সমীহ করার সুর শোনা গিয়েছে জস বাটলারের গলায়। পাক অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, ফাইনালের আগে নার্ভাসের চেয়েও বেশি উত্তেজনাই অনুভব করছেন।

টি ২০ বিশ্বকাপ ফাইনালে বাবরের ভরসা পেসাররাই

বাবর বলেন, আমরা শেষ তিনটি ম্যাচে যেভাবে খেলেছি তাতে নার্ভাস নই। কিন্তু উত্তেজনা অনুভব করছি। কোনও সন্দেহ নেই যে প্রত্যাশার চাপ রয়েছে। তবে তা নিজেদের প্রতি আস্থা আর বিশ্বাসের মাধ্যমেই দূর করা সম্ভব। ফাইনালে সেটাই দলের কাছ থেকে তিনি যে প্রত্যাশা করছেন তা স্পষ্ট করেছেন পাক অধিনায়ক।

শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মহম্মদ ওয়াসিম জুনিয়র এবং হ্যারিস রউফই যে তাঁর দলের বড় শক্তি, তা মেনে নিয়েছেন বাবর। তিনি বলেন, ইংল্যান্ড খুবই ভালো দল। তার প্রমাণ দেখা গিয়েছে ভারতকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার মাধ্যমেই। নিজেদের পরিকল্পনায় আস্থা রাখাই আমাদের রণকৌশল। ফাইনাল জেতার জন্য তাই পেস আক্রমণের উপর ভরসা রাখছি। ১৯৯২ সালের বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি টি ২০ বিশ্বকাপ ফাইনালে করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাবর। তিনি বলেন, আমাদের শুরুটা ভালো না হলেও মোমেন্টাম পেয়ে গিয়েছি। শেষ তিন-চারটি ম্যাচে দল হিসেবে আমরা ভালো খেলেছি। ব্যক্তিগতভাবেও ক্রিকেটাররা ভালো খেলেছেন। এ জন্য আমরা কঠোর পরিশ্রমও করেছি। ফাইনালে পৌঁছানো আমাদের কাছে স্বপ্নপূরণের সামিল।

পাওয়ারপ্লেতে প্রতিপক্ষের যত বেশি সংখ্যক উইকেট তুলে নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে প্রথম ছয় ওভারে ভালো শুরু চাইছেন বাবর। রানের মধ্যে ফিরে তিনি স্বস্তি পেয়েছেন। তবে ওপেনারদের ব্যর্থতা ইফতিখার আহমেদ, শাদাব খানরা যেভাবে সামাল দিয়েছেন তার প্রশংসা করেছেন পাক অধিনায়ক। হ্যারিসকে চলতি বিশ্বকাপে পাকিস্তানের সম্পদ বলেও অভিহিত করেছেন বাবর।

এরই মধ্যে বাবরের দিকে ধেয়ে এসেছিল আইপিএল সংক্রান্ত প্রশ্ন। আইপিএল খেলার কোন দিকগুলি ইতিবাচক, পাকিস্তানের ক্রিকেটাররা আইপিএলে খেলার ইচ্ছা রাখেন কিনা তা নিয়ে এক সাংবাদিক প্রশ্ন করতেই বাবর তাকান পাক মিডিয়া ম্যানেজারের দিকে। তিনি বলেন, এদিন বাবর শুধু টি ২০ বিশ্বকাপ নিয়েই প্রশ্নের জবাব দেবেন।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ- বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, মহম্মদ হ্যারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মহম্মদ নওয়াজ, শাদাব খান, মহম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, হ্যারিস রউফ, শাহিন শাহ আফ্রিদি

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+