T20 World Cup: প্রোটিয়াদের বিরুদ্ধে ইতিহাস গড়ার হাতছানি আফগানিস্তানের, সেমিফাইনাল ম্যাচে বৃষ্টির আশঙ্কা!
ইতিহাস গড়ার পর এবার স্বপ্নপূরণের প্রত্যাশার মাঠে নামছে আফগানিস্তান। বৃহস্পতিবার টি২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আফগানিস্তান মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। সেমিফাইনালে উঠে নজির সৃষ্টি করেছে আফগানরা। এবার ফাইনালে উঠতে পারলে ইতিহাসের নতুন অধ্যায় লিখতে পারবেন পাঠানরা। অন্যদিকে চোকার্স তকমা মুছে ফেলাই লক্ষ্য দক্ষিণ আফ্রিকার।
সোমবার বাংলাদেশের বিপক্ষে কিপিং করার সময় গুরবাজ হাঁটুতে আঘাত পেয়েছিলেন এবং সেই ম্যাচে মহম্মদ ইসহাক বিকল্প কিপার হিসেবে মাঠে নেমেছিলেন। সেমিফাইনালের আগে গুরবাজ পুরো ফিট না হলে সমস্যায় পড়তে পারে আফগানরা। গুরবাজ যদি পুরো ফিট না হন, আফগানিস্তান হজরতুল্লাহ জাজাইকে ওপেনিংয়ে আনতে পারে এবং সম্ভবত ইসহাককে কিপার ও মিডল-অর্ডার ব্যাটার হিসাবে আনতে পারে আফগানরা।

টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান এখনও পর্যন্ত মোট ২ বার একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছে। আর এই দু'বারই জিতেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। ২০১৬ সালে শেষবার টি-২০ বিশ্বকাপে এই দুটো দল একে অপরের বিরুদ্ধে খেলতে নেমেছিল। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৩৭ রানে জয়লাভ করে।
ত্রিনিদাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তানের মধ্যে আয়োজিত সেমিফাইনাল ম্যাচের দিন ৪১ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে একটা কথা বলা যেতেই পারে যে দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান বৃষ্টি বাধা হয়ে দাঁড়াতে পারে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড বুধবার নিশ্চিত করেছে যে কাবুল ক্রিকেট গ্রাউন্ডে একটি বিশেষ ফ্যান পার্ক স্থাপন করা হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের লাইভ স্ট্রিমিং হবে বিনামূল্যের খাবারও দেওয়া হবে, ক্রিকেট সংস্থার কাবুলে ভক্তদের আমন্ত্রণ জানিয়েছে সিনিয়র পুরুষদের দলকে সমর্থন করার জন্য। রশিদ খানও ভক্তদের থেকে সমর্থন প্রত্যাশা করছেন।
দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে আফগান কোচ ট্রট বলেছেন, ''আমরা আগ্রাসী ক্রিকেট খেলব। নিজেদের সবটা উজাড় করে দিতে হবে। এর আগে সেমিফাইনালে সাফল্য বা ব্যর্থতার ইতিহাস নেই আমাদের। এটা আমাদের কাছে একটা নতুন অভিজ্ঞতা। হারানোর কিছু না থাকায় যতটা সম্ভব আগ্রাসী হওয়ার সুযোগ রয়েছে আমাদের। অন্য দিকে প্রতিপক্ষের উপর কিন্তু চাপ থাকবে। সুযোগটা সবাইকে কাজে লাগাতে হবে।''
আফগানিস্তানের সম্ভাব্য প্রথম একাদশ- রহমনউল্লাহ গুরবাজ অথবা হাজরাতু্ল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, গুলবদিন নঈব, আজমাতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, করিম জন্নাত, রশিদ খান, নূর আহমেদ, নবীন উল হক, ফজলহক ফারুকি।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য প্রথম একাদশ- কুইন্টন ডি কক, রেজা হেনড্রিকস, এইডেন মার্করাম, ডেভিড মিলার, হেইনরিখ ক্লাসেন, ত্রিস্তান স্টাবস, মার্কো জানসেন, কেশব মহারাজ, কাসিগো রাবাদা, আনরিখ নরখিয়া, শামসি।












Click it and Unblock the Notifications