T20 World Cup: বিশ্বকাপে বিরাট চমক আফগানিস্তানের, অস্ট্রেলিয়াকে হারিয়ে জমিয়ে দিল সেমিফাইনালের লড়াই
টি২০ বিশ্বকাপে সব থেকে বড় চমক দিল আফগানিস্তান। গত বছর ২০২৩ একদিনের ক্রিকেট বিশ্বকাপে আফগানিস্তান জয়ের দোরগোড়ায় দাঁড়িয়েও শেষপর্যন্ত জিততে পারেনি। একদিনের বিশ্বকাপের বদলা টি২০ বিশ্বকাপে নিল পাঠানরা। টি২০ বিশ্বকাপের সুপার ৮-র দ্বিতীয় ম্যাচে কিংসটাউনে তারা অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়ে দিল আফগানরা।
টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ। তাঁর সেই সিদ্ধান্ত কাজে এল না। আফগানিস্তানের দুই ওপেনার ১১৮ রানের জুটি তৈরি করলেন। রহমানুল্লাহ গুরবাজ ৪৯ বলে ৬০ রানের ইনিংস খেললেন। এই ইনিংসে ছিল ৪টি করে চার এবং ছক্কা। অপর আফগান ওপেনার ইব্রাহিম জাদরান করলেন ৪৮ বলে ৫১ রান।

বল হাচে ফের নজির গড়লেন প্যাট কামিন্স। চলতি বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করলেন অজি বোলার। ৪ ওভারে ২৮ রান দিয়ে ৩ উইকেট নেন কামিন্স। এছাড়াও জাম্পা ২টি, স্টইনিস একটি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াকে প্রাথমিক আঘাত দেন নভিন উল হক। প্ৰথম ওভারে ট্র্যাভিস হেডকে (০ রানে ) ফেরানোর পর নভিন নিজের দ্বিতীয় ওভারেই অধিনায়ক মার্শকে ১২ রানে আউট করেন। পাওয়ার প্লের মধ্যেই ওয়ার্নারকে (৩ রানে) ফিরিয়ে অজিদের বড়সড় ধাক্কা দেন মহম্মদ নবি। কিন্তু একদিনের বিশ্বকাপের মতোই এই ম্যাচেও অস্ট্রেলিয়াকে একাই টানতে থাকেন ম্যাক্সওয়েল।
৪১ বলে ৫৯ রানের ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। তবে এদিনে পুরোপুরি ফ্লপ অজিদের বাকি ব্যাটাররা। স্টইনিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, প্রত্যেকেই এলেন এবং ফিরে গেলেন। ৪ বল বাকি থাকতেই গুটিয়ে যায় অজিরা।
১৯.২ ওভারে ১২৭ রানেই অলআউট হয়ে গেল অস্ট্রেলিয়া। নায়েব ২০ রানে ৪ উইকেট নেন। নবীন উল হক ২০ রানে ৩ উইকেট নেন। মহম্মদ নবি ১ রান দিয়ে এক উইকেট তুলে নেন। তবে রশিদ খান ২৩ রান দিয়ে মাত্র এক উইকেট তুলতে সমর্থ হয়েছেন।
২১ রানে জিতে গ্রুপ ১-র সেমিফাইনালের লড়াই জমিয়ে দিল আফগানরা।এই জয়ের ফলে বিশ্বকাপের সেমির দৌড়ে প্রত্যাবর্তন হল আফগানদের। নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশকে বড় ব্যবধানে হারালেই শেষ চারে চলে যেতে পারেন রশিদরা। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেই চ্যাম্পিয়নদের ভাগ্য এ বারের টি-২০ বিশ্বকাপে ঝুলিয়ে রাখল আফগানরা।
ক্রিকেট বিশ্বে ধীরে ধীরে আফগানিস্তান নিজেদের ক্ষমতা প্রমাণ করছে। এরআগে ইংল্যান্ডকে হারিয়েছিল তারা। সোমবার অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ভারত। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে আফগানরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications