T20 World Cup: ফাইনাল ম্যাচে ফোকাসে ৫ ফ্যাক্টর, খেতাব জয়ের লড়াইয়ে ভাগ্য নির্ধারণ করতে পারে কোন বিষয়গুলি?
টি২০ বিশ্বকাপের ফাইনালে ভারত এবং দক্ষিণ আফ্রিকা একে অপরের বিরুদ্ধে খেতাব জয়ের লড়াইয়ে নামছে। প্রথমবারের মতো পুরুষদের আইসিসি ফাইনালে এই দুই দল একে অপরের মুখোমুখি হবে। দুই দল পুরো টুর্নামেন্টে অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে। চলতি বিশ্বকাপে প্রথমবারের জন্য এই দুই দল মুখোমুখি হবে। ফাইনাল ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে পাঁচটি ফ্যাক্টর।
ফ্যাক্টর ১- রাবাদা বনাম বিরাট-রোহিতের লড়াই। দুই ভারতীয় সিনিয়র ব্যাটসম্যান কাগিসো রাবাদার বিরুদ্ধে লড়বেন। যদি রাবাদার মোকাবিলা করে ফেলতে পারেন এই দুই ব্যাটার তাহলে ভারতের লাভ, অন্যদিকে প্রোটিয়া পেসার চাইবেন দ্রুত ভারতের দুই সেরা তারকাকে সাজঘরে ফেরাতে। রোহিত প্রোটিয়া তারকা বিরুদ্ধে টি২০-তে ৭৬ বল খেলেছেন ১১৮.৪২ স্ট্রাইক রেটে ৯০ রান করেছেন। এই ফর্ম্যাটে রাবাদার হাতে চারবার আউট হয়েছেন রোহিত।

এই টুর্নামেন্টে কোহলি এখনও পর্যন্ত তার ফর্ম খুঁজে পাননি । তবে রাবাদাকে সামলানো ফাইনলে তাঁর কাছে বড় চ্যালেঞ্জ। কোহলি ডানহাতি পেসারের বিরুদ্ধে ৪৮ বল খেলেছেন এবং তার বিরুদ্ধে ৫১ রান করেছেন, চারবারও আউট হয়েছেন
ফ্যাক্টর ২- সূর্যকুমার যাদব বনাম রাবাদা এবং আনরিখ নরখিয়ার লড়াই। সদ্য প্রাক্তন হওয়া বিশ্বের নম্বর ১ ব্যাটার রাবাদার বিরুদ্ধে ১২৬ রান করেছেন ৬৮ বলে এবং ১২ ইনিংসে তিনবার আউট হয়েছিলেন। নরখিয়ার বিরুদ্ধে ৩৩ বলে ৪৯ রান করেছেন।
ফ্যাক্টর ৩ - জসপ্রীত বুমরাহ এবং ডেভিড মিলারের মধ্যেও একটা উপভোগ্য লড়াই হতে পারে। বুমরাহ প্রোটিয়া পাওয়ার-হিটারকে এক আউট করেছেন। বুমরাহের বিরুদ্ধে ৩৭ বলে ৪৭ রান করেছেন। বুমরাহ টুর্নামেন্টে সবচেয়ে ভয়ঙ্কর বোলার , প্রোটিয়া ব্যাটিং লাইনআপ ভাঙার দায়িত্ব মূলত থাকবে তাঁরই কাঁধে।
ফ্যাক্টর ৪ - বার্বাডোসের কেনসিংটন ওভালে পেসাররা বেশি উইকেট নিলেও, ভারতীয় এবং দক্ষিণ আফ্রিকান উভয় স্পিনাররা বড় ফ্যাক্টর হতে পারে। কুইন্টন ডি কক এবং এইডেন মার্করাম বাঁহাতি ফিঙ্গার স্পিনারদের বিরুদ্ধে ব্যাটিং করা বেশ চ্যালেঞ্জিং হতে পারে। ২০২২ সাল থেকে, এই বোলারদের দ্বারা উভয় ব্যাটারই সাতবার আউট হয়েছেন। অক্ষর প্যাটেল ও রবীন্দ্র জাদেজাদের সামলানো প্রোটিয়াদের কাছে বড় ফ্যাক্টর হতে পারে।
ফ্যাক্টর ৫ - বাঁহাতি স্পিনার কেশব মহারাজ ডানহাতি ব্যাটারদের বিরুদ্ধে শক্তিশালী রেকর্ড আছে। তার ১৩২ টি-টোয়েন্টি উইকেটের মধ্যে ৯৩টি ডানহাতি ব্যাটারদের। বাঁহাতিদের বিরুদ্ধে মাত্র ৩৯ উইকেট নিয়েছেন। ফলে ভারতীয় ব্যাটার কিন্তু মহারাজকে সামলানোর রণকৌশল মাথায় নিয়েই মাঠে নামতে হবে।












Click it and Unblock the Notifications